Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে ওয়াহাবের বর্ণনাসুত্রে মালেকের বিবরণে এসেছে, হজরত আবদুল্লাহ্‌ বিন আবী বাকর বলেছেন, ছাগল বাধা দড়ি দিয়ে নিজেকে দশদিনেরও বেশী মসজিদের খুঁটির সঙ্গে বেধে রেখেছিলেন আবু লুবাবা। শেষের দিকে তার শ্রবণশক্তি এবং বাকশক্তি রুদ্ধ হয়ে গিয়েছিলো । নামাজের সময় তার কন্যা এসে বাধন খুলে দিতেন। তিনি প্রাকৃতিক প্রয়োজন, ওজু, নামাজ ইত্যাদি সেরে আবার খুঁটির সঙ্গে দীড়াতেন। তার কন্যা আবার তাকে ছাগলবাধা দড়ি দিয়ে শক্ত করে খুঁটির সঙ্গে বেধে দিতেন । কোনো কোনো সময় একাজ করতেন তার স্ত্রী। এরপর অবতীর্ণ হলো___ “ওয়া আখারুনা' তারাফু বিজুনুবিহিম খলাতু আমালান সালিহাও আখারু সাইফ্িআান আসালুহু আঁইইয়াতুবা আ'লাইহিম ইন্নাল্পহা গফুরুর রহীম'(আর অন্যেরা তাদের পাপের স্বীকৃতি দিয়েছিলো । তারা মিশ্রিত করেছিলো পুণ্য ও পাপকে। সম্ভবতঃ আল্লাহ্‌ তাদের তওবা কবুল করবেন । নিশ্চয়ই আল্লাহ্‌ ক্ষমাপরবশ, করুণাময়)। ইবনে ইসহাকের বর্ণনাসূত্রে ইয়াজিদ বিন আবদুল্লাহ্‌ বিন কাসিদ উল্লেখ করেছেন, রসুল স. জননী উম্মে সালমার প্রকোষ্ঠে অবস্থান করছিলেন । ওই সময় অবতীর্ণ হলো হজরত আবু লুবাবার তওবা কবুলের শুভসংবাদ সংক্রান্ত আয়াত! পুব আকাশে ভোরের আলো ফুটে উঠেছে তখন । ভোরের আলোর মতো রসুল স. এর পবিত্র মুখমগ্ুলও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো । পবিত্র ওষ্ঠাধারে ফুটে উঠলো মৃদু হাসির রেখা । জননী উম্মে সালমা বললেন, হে আল্লাহ্‌র রসুল! আজ যে আপনি বড়ই হৃষ্টচিত্ত। কী ঘটেছে বলুন। তিনি স. বললেন, আবু লুবাবার তওবা কবুল হয়েছে। জননী বললেন, আমি কি এই শুভসংবাদটি বহির্বাটির লোকদেরকে জানাতে পারবো না? তিনি স. বললেন, কেনো পারবে না? পর্দার হুকুম তখনও অবতীর্ণ হয়নি। তাই উম্মত জননী বাইরের দরজায় দীড়িয়ে তার বিশিষ্ট আধ্যাত্মিক সন্তানকে বললেন, হে আবু লুবাবা! শুভ সমাচার শ্রবণ করো । আল্লাহপাক তোমার তওবা কবুল করেছেন। উপস্থিত লোকেরা একথা শুনে দৌড়ে তাকে বন্ধনমুক্ত করতে গেলেন । তিনি বলে উঠলেন, না, তোমরা কেউ এদিকে এসো না। আল্লাহতায়ালার শপথ! স্বয়ং রসুল স. আমাকে বন্ধনমুক্ত করবেন। একটু পরে ফজরের নামাজ পাঠের উদ্দেশ্যে রসুল স. বাইরে এলেন এবং মুক্ত করে দিলেন হজরত আবু লুবাবাকে। ইমাম জয়নুল আবেদীনের বর্ণনাসুত্রে সুহাইল উল্লেখ করেছেন, হজরত সাইয়্যেদা ফাতেমা হজরত আবু লুবাবার রশি খুলে দিতে গিয়েছিলেন! কিন্তু আবু লুবাবা বলে উঠেছিলেন, আমি এই মর্মে কসম খেয়েছি যে, রসুল স. ছাড়া আমি অন্য কারো দ্বারা বন্ধনমুক্ত হবো না। একথা শুনে রসুল স. বলেছিলেন, ফাতেমা তো আমারই অংশ (সে বন্ধনমুক্ত করলে তা হবে আমারই বন্ধনমুক্ত করার মতো)। এই বর্ণনাসুত্রভূত আলী বিন জায়েদ বিন জাযয়ান দুর্বল বর্ণনাকারী হিসেবে চিহ্নিত । তাছাড়া ইমাম জয়নুল আবেদীনের এই বর্ণনাটিও মুরসাল। আর তাফসীরে মাযহারী/৯২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।