Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সাবিলুর রাশাদ্‌ গ্রন্থে, উল্লেখ করা হয়েছে, রসুল স. হজরত আবু লুবাবাকে অবরুদ্ধ বনী কুরায়জার নিকট পাঠালেন। তাকে দেখে অবরুদ্ধ নারী ও শিশুরা কান্না জুড়ে দিলো । স্বজনদের কান্না দেখে হজরত আবু লুবাবার হৃদয় হয়ে উঠলো দয়ার্্র। কা'ব বিন আসাদ বললো, হে আবু লুবাবা! আমরা তো আপনাকে সালিশ নিযুক্ত করতে চেয়েছিলাম । কিন্তু আমাদেরকে বলা হচ্ছে সা'দ বিন মুয়াজকে সালিশ নিযুক্ত করার কথা। আপনি কী বলেন? আমরা কি মোহাম্মদের ্স্তাবানুসারে দুর্গ থেকে বের হয়ে আসবো? হজরত আবু লুবাবা বললেন, হ্যা। একই সঙ্গে হাত দ্বারা নিজের গলার দিকে ইঙ্গিত করলেন। অর্থাৎ বুঝালেন, তোমাদের কণ্ঠচ্ছেদন করা হবে। হজরত আবু লুবাবা বলেছেন, এতাবে ইশারা করার পরক্ষণে আমার মনে হলো, একি করলাম আমি! আমি তো আল্লাহ্‌ ও তার রসুলের সঙ্গে প্রতারণা করলাম । সঙ্গে সঙ্গে আমি পাঠ করলাম___ ইন্না লিল্লাহি ওয়া ইন্্রা ইলাইহি রজিউন। চোখ ফেটে কান্না এলো আমার । শ্শ্রু হয়ে গেলো অশ্রসিক্ত। ওদিকে রসুল স. তার সাহাবীগণকে নিয়ে আমার জন্য প্রতীক্ষমাণ। আমি দূর্গ থেকে বের হয়ে ঘোড়ার পিঠে উঠে দুর্গের পিছন দিক দিয়ে অন্য রাস্তায় সোজা হাজির হলাম মসজিদে নববীতে ৷ মসজিদের একটি খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে ফেললাম আমার শরীরকে। প্রতিজ্ঞা করলাম, মৃত্যু না হওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো । মনে মনে বললাম, হে আমার আল্লাহ্‌! দয়া করে আমার তওবা কবুল করো । বাগবীর বর্ণনায় এসেছে, হজরত আবু লুবাবা তখন বললেন, তওবা কবুল না হওয়া পর্যন্ত আমি পানাহার করবো না। আর যদি তওবা কবুল না হয়, তবে এভাবেই স্বেচ্ছা-বন্দী অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করবো আমি । অল্পক্ষণের মধ্যেই এই সংবাদ পৌছে গেলো রসুল স. এর নিকটে । তিনি স. বললেন, যদি সে আমার কাছে আসতো, তবে আমি তার জন্য আল্লাহ্‌পাকের দরবারে ক্ষমাপ্রার্থনা করতাম । সে যখন এ রকম করেনি, তখন আমিও তার জন্য ক্ষমাপ্রার্থী হবো না। তার ক্ষমাপ্রাপ্তির সংবাদ যদি আল্লাহতায়ালা আমাকে জানান, তবেই কেবল আমি তাকে মুক্ত করবো। সাতদিন কেটে গেলো। অনাহারক্িষ্ট ও অনুতাপ জর্জরিত হজরত আবু লুবাবা বেহুশ হয়ে গেলেন। এরপর আল্লাহপাক তার তওবা কবুল করলেন। আবু লুবাবা মসজিদের খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে রেখেছিলেন ছয় দিন। নামাজের সময় হলে তার স্ত্রী এসে তার বাধন খুলে দিতেন । তিনি নামাজ পাঠ করতেন। পুনরায় খুঁটির সঙ্গে বেঁধে ফেলতেন নিজেকে । হজরত ইবনে উকবার বর্ণনায় এসেছে, সম্ভবতঃ আবু লুবাবা স্বেচছা-বন্দী অবস্থায় অতিবাহিত করেছিলেন বিশ দিন। বেদায়া গ্রন্থে এই অভিমতটিই অধিকতর বিশুদ্ধ বলা হয়েছে । ইবনে ইসহাক বলেছেন, তিনি স্বেচ্ছা-বন্দী ছিলেন পঁচিশ দিন। ॥.411100118,00 অক্ষসীর সাহার

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।