এরপর বলা হয়েছে__ “অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন, স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্ত্ুসমূহ দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। একথার অর্থ_- হে মুহাজিরবৃন্দ! এরপর আল্লাহতায়ালা তোমাদেরকে আশংকামুক্ত করেন। দান করেন মদীনার নিরাপদ আশ্রয় । স্বীয় সাহায্য দ্বারা বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে তোমাদেরকে শক্তিশালী করেন এবং দান করেন যুদ্ধলন্ধ সম্পদ-_ যা অতীতের কোনো উম্মতের জন্য হালাল ছিলো না। কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানে “ম্মরণ করো' বলে সম্বোধন করা হয়েছে সমগ্র আরববাসীকে। প্রথমে আরবে ইসলাম ছিলো হত দর্দ্র অবস্থায় । ওদিকে রোম ও পারস্যের অধিবাসীরা ছিলো পরস্পর পরস্পরের শক্র ৷ তৎকালীন সময়ে রোম ছিলো পারস্য রাজ্যের অধীন। আবার রোম ও পারস্য দু'টো রাজ্যই ছিলো আরবের শক্র। রসুলুল্লাহ স. এর মহাআবির্ভাবের পর তার আনীত ধর্মমতের মাধ্যমে আরব হয়ে উঠতে শুরু করলো উত্তরোত্তর শক্তিশালী । ক্রমে ক্রমে রসুল স. কে কেন্দ্র করে এক অপ্রতিদ্বন্থী শক্তি হিসেবে মাথা তুলে দাড়ালো আরব ভূখণ্ড । এভাবে আল্লাহপাক স্বীয় সাহায্যে আরব ভূখগ্ুকে করলেন শক্তিমান। সাঈদ বিন মনসুরের বর্ণনাসূত্রে বাগবী লিখেছেন, আবদুল্লাহ্ বিন আবী কাতাদা' বর্ণনা করেছেন, রসুল স. বনী কুরায়জাকে অবরোধ করে রাখলেন একুশ দিন। অবরুদ্ধ ইহুদীরা আবেদন জানালো, হে মুসলমানদের রসুল! আপনি যে সকল শর্তের মাধ্যমে বনী নাজিরের সঙ্গে সন্ধি করেছিলেন, ওই সকল শর্তের মাধ্যমে আমাদের সঙ্গেও সন্ধি স্থাপন করুন। তাদেরকে আপনি সিরিয়ার আজরুয়াত এবং আরীহা অঞ্চলে বসবাসের অনুমতি প্রদান করেছেন। আমাদেরকেও তেমনি অনুমতি প্রদান করুন। রসুল স. তাদের আবেদন অগ্রাহ্য করলেন। বললেন, তোমরা সাদ বিন মুয়াজকে সালিশ হিসেবে মানো ৷ আমরাও তাকে মানলাম। দূর্গ থেকে বের হয়ে এসো। সা'দ বিন মুয়াজ যে সিদ্ধান্ত দান করবে, সেই সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হও। বনী কুরায়জা এর কোনো উত্তর না দিয়ে কথাবার্তা বলার জন্য প্রেরণ করলো হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজিরকে। কিন্ত তার পরিবার পরিজন ও ধনসম্পদকে আটকে রেখে দিলো দুর্গের মধ্যে । হজরত সা"দ বিন মুয়াজ এবং হজরত লুবাবা__ দু'জনেই ছিলেন ইহুদী সম্প্রদায়ভূত। কিন্তু তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং হয়েছিলেন রসুল স. এর বিশিষ্ট সাহাবী । রসুল স. এর সঙ্গে বাক্যালাপের পর হজরত আবু লুবাবা আলোচনার ফলাফল জানানোর জন্য বনী কুরায়জার নিকটে গেলেন। বললেন, তোমরা যদি সা'দ বিন মুয়াজকে সালিশ মানো, তবে দুর্গ থেকে বের হয়ে এসো। রসুল স. তাকে সালিশ মেনেছেন। এ কথা বলার সময় তিনি তার কণ্ঠদেশের দিকে ইশারা করে দেখালেন। অর্থাৎ ইশারায় বললেন, সা'দের নির্দেশেই তোমাদের কণ্ঠচ্ছেদ করা হবে। তাফসীরে মাষহারী/৯০ 2 ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।