(আয়াত ১৫)। আর এক আয়াতে এরশাদ করেছেন__ হে বিশ্বাসীগণ! রসুল স. যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করেন, যা তোমাদেরকে প্রাণবন্ত করে (আয়াত ২৪)। উদ্ধৃত আয়াতগুলোর মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াতের বক্তব্য বিষয় হচ্ছে__ ফেতনা দমনার্থে জেহাদ করতে হবে । অন্যথায় আবাল- বৃদ্ধ-বনিতার উপর নেমে আসবে চরম মুসিবত। আর জেহাদের ময়দানে শৈথিল্যকেও প্রশ্রয় দেয়া যাবে না। যেমন উহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর শিথিলতা ও অসতর্কতার কারণে মুসলিম বাহিনীর অনেককে শাহাদাত বরণ করতে হয়েছিলো । রসুল স. এর পবিত্র অবয়ব হয়েছিলো রক্তে রঞ্জিত। সে কারণেই আলোচ্য আয়াতের প্রথমেই ভয় করার নির্দেশ দেয়া হয়েছে। তারপর বলা হয়েছে, ফেতনার ভয়াবহ প্রতিক্রিয়ার কথা । বলা হয়েছে ফেতনার কারণে ক্ষতিগ্রস্ত হয় আম খাস সকলেই। ফেত্না থেকে আত্মরক্ষা করাও এই আয়াতের উদ্দেশ্য হতে পারে ! যেমন এক আয়াতে বলা হয়েছে___ (পিপীলিকাদের নেতা বললো) “হে পিগীলিকারা! তোমরা আপনাপন গর্তে প্রবিষ্ট হও। অন্যথায় সুলায়মানের সেনাবাহিনীর পদতলে পিষ্ট হবে ।' ফেত্নাকে ভয় করে এভাবে আত্মরক্ষা করাও আলোচ্য আয়াতের নির্দেশ হওয়া সম্ভব । আল্লামা বায়যাবী লিখেছেন, আমার মতে আলোচ্য আয়াতের মর্মার্থ হবে এ রকম-_ ফেত্না ফাসাদ ছড়িয়ে পড়লে তোমাদের মধ্যে যারা জালেম, কেবল তারাই ক্ষতিথস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে সবাই। আমি বলি, এখানে বিপদ, যুসিবত থেকে বেঁচে থাকার জন্য একটি শর্ত অনুক্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে__ ফেত্নার মোকাবিলা করা অথবা ফেত্না থেকে আত্মরক্ষা করা । এভাবে আলোচ্য আয়াতের মর্মীর্থ দাড়াবে এ রকম__ তোমরা ফেত্নার ভয়াবহতা অনুধাবন করো। ফেত্নাকে প্রতিহত করো অথবা ফেত্না থেকে আত্মরক্ষা করো। এই শর্তটি প্রতিপালন করলে ফেত্না থেকে নিরাপদ থাকতে পারবে । এটা সকলের সম্মিলিত দায়িত্ব । মনে রেখো, ফেত্নাজাত বিপদ-মুসিবত সাধারণ, বিশেষ-__ সকল শ্রেণীর মানুষকে স্পর্শ করে। পিপীলিকাদের নেতার কথায়ও এ রকম শর্তের উল্লেখ রয়েছে। সে শর্তটি হচ্ছে গর্তে প্রবেশ করার শর্ত। অর্থাৎ এই শর্তাটি' পালন করলে ফেত্না থেকে আত্মরক্ষা করা যাবে। অন্য এক আয়াতে বলা হয়েছে__আসলিম তাদ্খুলিল জান্নীতি' (ইসলাম গ্রহণ করলে জান্নাতে প্রবেশ করতে পারবে)। এখানেও জান্নাত গমনের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামকে ৷ ইতোপূর্বেও আমরা এ রকম ব্যাখ্যা প্রদান করেছি। একথাটিও উল্লেখ করেছি যে পাপের শাস্তি পাপী-পুণ্যবান নির্বিশেষে সকলের উপর আপতিত হয় না। এ রকম ধারণা কোরআন ও হাদিসের বিরোধী । একমত্যেরও পরিপন্থী । “লা তাফসীরে মাষহারী/৮৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।