লংঘনকারীদেরকে বাধা প্রদানও করেনি । এই তিন দলের মধ্যে শাস্তিদান করা হয়েছিলো কেবল নিষেধাজ্ঞা অমান্যকারী দলটিকে । অপর দল দু'টোকে শাস্তি দেয়া হয়নি। অতএব, আলোচ্য আয়াতের ব্যাখ্যাসূত্রে এ রকম বলা যায় না যে, পাপের শাস্তি পাপী-পুণ্যবান নির্বিশেষে সকলের উপরে আপতিত হবে। তাই কোনো কোনো আলেম বলেছেন, আলোচ্য আয়াতে ফেত্না সম্পর্কে সাবধান করে দেয়া হয়েছে। বলা হয়েছে__ তোমরা এমন ফেত্নাকে ভয় করো, যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জালেম কেবল তাদেরকেই ক্রিষ্ট করবে না। ফেত্না অর্থ__ যুদ্ধ বিগ্রহ, বিশৃংখলা, লুণ্ঠন ও অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড । এ রকম ফেতুনা দ্বারা আপামর জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। কাতাদা বলেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারলেন যে, অচিরেই শুরু হবে ফেত্না ফাসাদ। ওই ফেত্নাকে প্রতিহত করতে হবে । প্রতিহত না করলে ব্যাপকভাবে ক্ষতিসাধিত হবে জীবন ও সম্পদের । তীব্র হয়ে উঠবে কলহ, বিবাদ- বিসংবাদ ও মতভেদ । হাসান বসরীর বর্ণনায় এসেছে, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আলী, হজরত আম্মার, হজরত তালহা এবং হজরত যোবায়েরের মতবিরোধকে লক্ষ্য করে। হজরত আলীর খেলাফতের সময় তাদের মতবিরোধ পারস্পরিক যুদ্ধের রূপ পরিগ্রহ করেছিলো । মাতরাফের বর্ণনায় এসেছে, আমি হজরত যোবায়েরকে একবার বললাম, হে আবু আবদুল্লাহ! আপনি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর পক্ষে দীঁড়াননি কেনো? খলিফার শাহাদাতের পর আপনিই তো আবার তার রক্তের প্রতিশোধের (কিসাসের) দাবি তুলেছিলেন। হজরত যোবায়ের বললেন, আমি “তোমরা এমন ফেতৃনাকে ভয় করো..... এই আয়াতটি এতদিন ধরে তেলাওয়াত করে এসেছি। কিন্ত বুঝতে পারিনি এই আয়াতে উল্লেখিত “ফেত্না' আমার অজ্ঞাতসারে আমার মাধ্যমেই প্রকাশিত হবে। এখন বুঝতে পারছি আমিই ছিলাম এই আয়াতের লক্ষ্যস্থল। রসুল স.ও এই ঘটনাটির প্রতি ইঙ্গিত করেছিলেন । ফেত্না পরিগ্হ করেছিলো তার চরম রূপ। তাই জংগে জামালে আলী ও আমি হয়েছিলাম পরস্পরের প্রতিপক্ষ । সুদ্দী, জুহাক এবং কাতাদার মাধ্যমেও এ রকম বর্ণনা এসেছে। অভিহিত করা হয়েছে । অর্থাৎ যখন মুসলমানদের ইমামের পক্ষ থেকে জেহাদের আহ্বান জানানো হয়, তখন সে আহ্বানের প্রতি উপেক্ষা প্রদর্শন করা হলে তা হবে ফেত্না। আল্লাহপাক এরশাদ করেছেন-_ অথচ বিশ্বাসীদের একদল এটা পছন্দ করেনি (আয়াত ৫)। অন্যত্র এরশাদ করেছেন___ হে বিশ্বাসীগণ! তোমরা যখন সত্যপ্রত্যাখ্যানকারীদের সম্মুখীন হবে, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না তু তাফসীরে মাযহারী/৮৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।