থাকো এবং বাধাদান করো অসতকর্ম থেকে । তাহলে তোমাদের জীবন এবং সম্পদ নিরাপদ থাকবে । ইহুদী ও খৃষ্টান আলেমেরা যখন “সত্কর্মের নির্দেশ দান এবং অসৎ কর্মে বাধাদান'_এই নির্দেশটিকে উপেক্ষা করেছিলো, তখন তাদের পয়গম্বরগণের মাধ্যমে তাদের উপর আপতিত হয়েছিলো অভিসম্পাত । তাদের আপামর জনতা তখন সাধারণভাবে ভোগ করেছিলো আল্লাহতায়ালার শাস্তি । হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা ইস্পাহানী । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ এবং জননী আয়েশা থেকে আদী বিন আদী কুনদীর পিতামহ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বিশিষ্ট ব্যক্তিদের অপকর্মের কারণে আল্লাহ্তায়ালা সর্ব সাধারণের উপর আযাব অবতীর্ণ করেন না। কিন্তু বিশিষ্ট ব্যক্তির সামনে কোনো অপকর্ম সংঘটিত হতে দেখে বাধা দান না করলে সর্বসাধারণের উপর নেমে আসে আযাব । বাগবী। হজরত নোমান ইবনে বশীরের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আল্লাহ্তায়ালার নির্দেশের সীমারেখা মান্যকারী ও অমান্যকারীদের দৃষ্টাত্তটি এ রকম__ একটি দ্বিতল জাহাজের খাত্রীরা লটারীর মাধ্যমে তাদের দোতলা ও একতলার অবস্থান নির্ধারণ করলো। পানির ব্যবস্থা ছিলো দোতলায়। নিচের তলার লোকদেরকে উপরতলা থেকে পানি সংগ্হহ করে আনতে হতো । কাজটি ছিলো শ্রমসাধ্য । উপরতলার লোকেরাও এতে করে বিরক্তি প্রকাশ করতে শুরু করলো । নিচের তলার লোকেরা ভাবলো, জাহাজের তলা ফুটো করলেই তো পানি পাওয়া যায়। অযথা উপরে ওঠা নামা করতে হয় না। এই ভেবে তারা জাহাজের তলা ফুটো করতে শুরু করলো । উপরের লোকেরা বললো, তোমরা অমন করছো কেনো? নিচের লোকেরা বললো, উপরে ওঠা নামা করতে আমাদের কষ্ট হয়। তোমরাও বিরক্ত বোধ করো । এমতাবস্থায় উপরের লোকেরা যদি নিচের লোকদেরকে বাধা না দেয়, তবে সকলেরই সলিল সমাধি ঘটবে । বোখারী । আমি বলি, উপরে বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে এ রকম মনে করা ঠিক হবে না যে, অন্যায়কারীদের পাপ যারা অন্যায় করে না তাদের উপরে বর্তাবে। বরং হাদিসগুলোর মর্মার্থ হবে এ রকম__ পাপের শাস্তি আপতিত হবে কেবল পাপীদের উপর | আর যারা সামনে পাপ সংঘটিত হতে দেখেও শক্তি প্রয়োগের মাধ্যমে অথবা কথার মাধ্যমে পাপীদেরকে পাপকর্ম থেকে বিরত রাখতে চেষ্টা না করবে, তারা “সৎ কাজের আদেশ এবং অসতকাজে নিষেধ'__এই দায়িত্বে অবহেলার কারণে অপরাধী সাব্যস্ত হবে। কিন্তু তারা শাস্তিযোগ্য হবে না। এ সম্পর্কে শনিবারে মৎস্য শিকারের নিষেধাজ্ঞা লংঘনকারীদের ঘটনাটির প্রতি লক্ষ্য করা যেতে পারে । নিষেধাজ্ঞা লংঘন করে একটি দল শনিবারে মৎস্য শিকার করেছিলো । দ্বিতীয় দলটি সদুপদেশ দানের মাধ্যমে তাদেরকে বিরত রাখতে চেষ্টা করেছিলো । আর তৃতীয় দলটি নিষেধাজ্ঞা লংঘন যেমন করেনি, তেমনি তাফসীরে রী/৮৬ ণ মহরা৮৬ ||||||2|100118.00
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।