Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

নৈকট্যের ঘোষণার মধ্যে এই নির্দেশনাটি নিহিত রয়েছে যে-_ হে মানুষ! অবগত । সুতরাং তোমরা তাকে ভয় করো ও ভালোবাসো । একনিষ্ঠ আনুগত্য করো তার ও তার রসুলের । না করলে তোমাদের সকল কামনা বাসনা হয়ে যেতে পারে নিক্ষল___ যদি আল্লাহৃতায়ালা সে রকম চান। কারণ তিনি তোমাদের অন্তর ও বাহিরের সকল কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান । আল্লাহৃতায়ালা ইচ্ছাময়। অভিপ্রায় বাস্তবায়নের ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে মুক্ত, স্বাধীন, পবিত্র। তিনি যাকে সৌভাগ্যশালী করতে চান, সে-ই হয় সৌভাগ্যশালী । আর যাকে করতে চান হতভাগ্য, সে অবশ্যই হয় দুর্ভাগা । তাই বিশ্বাসীদের কর্তব্য হচ্ছে অনিশ্চিত এই জীবনের উপর নির্ভরশীল না হওয়া। মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা । প্রতিটি মুহূর্ত অন্তরে আল্লাহ্‌র জিকির জাগ্রত রাখা । পুণ্যকর্মে ব্যাপৃত থাকা । আর এ সকলের জন্য আল্লাহতায়ালার নিকট তৌফিক প্রার্থনা করা। হজরত আনাস বিন মালেক বর্ণনা করেছেন, রসুল স. এই দোয়াটি অত্যধিক উচ্চারণ করতেন_- -ইয়া মুক্াল্লিবাল কুলুব্‌ ছাব্বিত কালবি আ'লা দ্বীনিকা'(হে রাখো)। সাহাবায়ে কেরাম একবার নিবেদন করলেন, হে আন্নাহ্‌র রসুল! আমরা তো আপনার আনীত ধর্মে বিশ্বাস করেছি। ভবিষ্যতে কি আমাদের এই বিশ্বাস থেকে বঞ্চিত হবার আশংকা রয়েছে? তিনি স. বললেন, স্বদয় তো আল্লাহ্‌ জাল্লা শানুহুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে । তিনি যেভাবে চান, সেভাবেই হৃদয়ের আবর্তন-বিবর্তন ঘটান । তিরমিজি, ইবনে মাজা ৷ হজরত ইবনে ওমরের মারফু বর্ণনায় এসেছে, আদম সন্তানদের অন্তর পরম করুণাময় আল্লাহতায়ালার পরিপূর্ণ অধিকারে । তিনি যেভাবে ইচ্ছা অন্তরের পরিবর্তন ঘটান। রসুল স. প্রার্থনা করতেন, হে আমাদের আল্লাহ্‌! হে আমাদের অন্তরের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলোকে তোমার নির্দেশমুখী করে দাও (তোমার নির্দেশ প্রতিপালনার্থে আমাদের অন্তরগুলোকে একত্রিত করে দাও)। মুসলিম । হজরত ওমর বিন খাত্তাব একদিন দেখলেন, এক যুবক প্রার্থনা করছে__ হে আমার আল্লীহ্‌! তুমি মানুষ ও তার হৃদয়ের অন্তর্বতীস্থানে অবস্থান করো। অতএব, তুমি পাপ ও আমার মধ্যে প্রতিবন্ধক হয়ে যাও, যেনো কোনো পাপকর্ম করবার সুযোগ ও ক্ষমতা আমি না পাই। একথা শুনে হজরত ওমর তাকে বললেন, আল্লাহপাক তোমার প্রতি রহমত বর্ষণ করুন। তোমার প্রার্থনা পূরণ করুন| তাফসীরে মাযহারী/৮$ ঢু ॥11|.0|110011 9,001

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।