Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রসুল স. এর নিকটে । রসুল স. বললেন, ডাকার সঙ্গে সঙ্গে হাজির হলে না কেনো? হজরত উবাই বিন কা'ব বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমি যে নামাজ পড়ছিলাম । তিনি স. বললেন, তুমি কি আল্লাহ্‌পাকের এই ঘোষণাটি শোনোনি-__ “ইয়া আইয়ুহাল্লাজীনা আমানুস্‌ তাজীবু লিল্লাহি ওয়ার্‌ রসুলি ইজা দায়াকুম লিমা ইউহ্ইকুম' (হে বিশ্বাসীগণ! রসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করেন, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ্‌ ও রসুলের আহ্বানে সাড়া দিবে)। হজরত উবাই বিন কা'ব বললেন, হে আল্লাহ্র রসুল! এরপর থেকে আমি নিশ্চয় এই নির্দেশের অন্যথা করবো না। মাসআলাঃ কোনো কোনো আলেম বলেছেন, নামাজরত অবস্থায় রসুল স. এর আহ্বানে সাড়া দিলে নামাজ ভঙ্গ হবে না। কেউ কেউ আবার বলেছেন, রসুল স. হবে। প্রথমোক্ত অভিমতটিই অধিকতর শক্তিশালী । এখানে একথাটিও প্রণিধানযোগ্য যে, যে কোনো জরুরী প্রয়োজনে নামাজ ছেড়ে দেয়া জায়েয। যেমন, নামাজরত অবস্থায় যদি কেউ দেখে কোনো অন্ধ কৃপের দিকে অগ্রসর হচ্ছে, এক্ষুণি তাকে না আটকালে কৃপের মধ্যে তার পতন অবশ্যন্তাবী। এমতাবস্থায় নামাজ ছেড়ে দিয়ে ওই অন্ধকে রক্ষা করতে হবে। অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রেও এ রকম করা সিদ্ধ। রসুল স. এর আহ্বানে সাড়া দেয়ার ব্যাপারটি কিন্ত এ রকম নয়। তার আহ্বানে সাড়া দেয়া বিশ্বাসীদের জন্য অত্যাবশ্যক । এরপর বলা হয়েছে__'এবং জেনে রাখো যে, আল্লাহ্‌ মানুষ ও তার হৃদয়ের অন্তর্বতী স্থানে অবস্থান করেন।” একথার অর্থ __ হে বিশ্বাসীগণ! জেনে রাখো, আল্লাহতায়ালার অতুলনীয় অবস্থান মানুষ ও তার হৃদয়ের মধ্যে । সুতরাং দুনিয়ার এই জীবনে আল্লাহ্‌ ও তার রসুলের আনুণত্যকে বরণ করো । মৃত্যুর পর তোমরা এ সুযোগ আর পাবে না। এই পৃথিবীই পুণ্যকর্মের স্থান। তাই এখানেই তোমরা হও বিশুদ্ধচিত্ত। এ রকমও অর্থ হতে পারে যে, হে বিশ্বাসীরা! সকল মানুষের হৃদয়ে রয়েছে দীর্ঘ জীবনের বাসনা । কিন্তু আল্লাহ্তায়ালাই নির্ধারণ করে দিয়েছেন সকলের হায়াত। সুতরাং তোমরা দীর্ঘ হায়াতের ভরসায় তোমাদের পুণ্যকর্মকে বিলম্বিত কোরো না। এ রকম মনে কোরো না যে, আজ নয়, পুণ্যকর্ম করবো আগামীকাল । এক আয়াতে আল্লাহতায়ালা এরশাদ করেছেন__ “নাহ্‌নু আক্রাবু ইলাইহি মিন হাবলিল্‌ ওয়ারিদ্‌* (আমি তোমাদের প্রাণরগ অপেক্ষাও নিকটে)। আলোচ্য আয়াতেও বলা হয়েছে__ আল্লাহ্‌ মানুষ ও তার হৃদয়ের অন্তর্বতীস্থানে অবস্থান করেন। মানুষের সঙ্গে আল্লাহতায়ালার এই নৈকট্যের ধরন অজ্ঞাত। এ রকম 2 তাফসীরে মাযহারী/৮৩ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।