সুরা আন্ফাল ৪ আয়াত ২৪ ১৮3৫ 551৩5 251591১2 ১৯০19 ৫ ১55482854155055৩ 225912ত 3 হে বিশ্বাসিগণ! রসুল যখন তোমাদিগকে এমন কিছুর দিকে আহ্বান করে যাহা তোমাদিগকে প্রাণবন্ত করে তখন আল্লাহ্ ও রসুলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়া রাখ যে আল্লাহ্ মানুষ ও তাহার হৃদয়ের অন্তর্বর্তী স্থানে অবস্থান করেন এবং তীহারই নিকট তোমাদিগকে একত্রিত করা হইবে । প্রথমেই বলা হয়েছে_--“হে বিশ্বাসীগণ! রসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করেন, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ্ ও রসুলের আহ্বানে সাড়া দিবে ।' সুদ্দী বলেছেন, এখানে “প্রাণবন্ত করে এমন কিছুর দিকে"__কথাটির অর্থ, ইমানের দিকে । কারণ, ইমানই ইমানদারদেরকে প্রাণবন্ত করে। কাতাদা বলেছেন, এখানে 'এমন কিছুর দিকে' অর্থ, কোরআনের দিকে । কেননা কোরআনের মধ্যেই রয়েছে প্রকৃত প্রাণবস্ততা__ ইহকাল ও পরকালের কল্যাণময় জীবন । মুজাহিদ বলেছেন, কথাটির উদ্দেশ্য সত্যের দিকে । ইবনে ইসহাক বলেছেন__ জেহাদের দিকে । কেননা জেহাদের মধ্যেই রয়েছে প্রকৃত জীবন, প্রভূত সম্মান। কুতাইবী বলেছেন, এখানে “এমন কিছুর দিকে" কথাটির অর্থ হবে শাহাদাতের দিকে । কারণ শহাদগণই অক্ষয় প্রাণবন্ততার অধিকারী । তাই অন্য এক আয়াতে ঘোষিত হয়েছে-__ 'বাল আহ্ইয়াউন্ ইন্দা রব্বিহিম ইউরজাকুনা ফারিহীন' (বরং তারা জীবিত তাদের প্রতিপালকের নিকট । তাদেরকে জীবনোপকরণ দেয়া হয় প্রসন্নতার সঙ্গে)। আমি বলি, এখানে “এমন কিছুর দিকে" কথাটির অর্থ হবে__ রসুল স. এর সকল নির্দেশের দিকে । কেননা রসুল স. এর সকল নির্দেশই বিশ্বাীগণকে প্রাণবন্ত করে তোলে । উল্লেখ্য যে, রসুল স. এর আহ্বানে সাড়া দিলে অন্তর জীবত্ত হয়। আর সাড়া না দিলে অন্তর হয় মৃত । সুতরাং মৃত্যুর নিথরতাতুল্য উদাসীনতাকে অতিক্রম করে জাগ্রতজীবনের অধিকারী হতে গেলে রসুল স. এর ডাকে সাড়া দিতেই হবে। অন্যথায় নিজেকে বিশ্বাসী বলে চিহ্িত করা যাবে না। হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি ও নাসাঈ বর্ণনা করেছেন, হজরত উবাই বিন কা'ব একবার নামাজ পাঠ করছিলেন। রসুল স. তার পাশ দিয়ে গমনকালে তাকে ডাকলেন। তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে হাজির হলেন তাফসীরে মাযহারী/৮২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।