তৃতীয়টির (২২) মর্মার্থ হচ্ছে__ শোনো হে বিশ্বাসীরা! ওই সকল মুনাফিক আল্লাহ্পাকের নিকট অত্যন্ত নিকৃষ্ট । সত্য কথা শুনতে তারা আগ্রহী নয়। তাই কান থাকা সত্তেও তারা শ্রুতিশক্তিহীন, বধির । সত্য কথা বলতেও তারা অনাগ্রহী। তাই তারা বাকশক্তিহীন_ মুখ থাকা সত্েও। আল্লাহতায়ালা তাদেরকেও দিয়েছিলেন, সত্য শ্রবণের এবং সত্য উচ্চারণের যোগ্যতা । কিন্তু সে যোগ্যতাকে তারা প্রত্যাখ্যান করেছে। হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে বনী আবদুদ্ দার গোত্রের লোকদেরকে লক্ষ্য করে৷ তারা বলতো, আমরা মোহাম্মদের আনীত ধর্মের কথা শুনবোই না। এ সম্পর্কে কোনো কথাও বলবো না । মাত্র দু'জন বাদে ওই গোত্রের সকল লোক উহুদ যুদ্ধে নিহত হয়েছিলো । কেবল বেঁচে গিয়েছিলেন মুস্আব বিন উমাইর এবং সুবিত বিন হারমেলা। তারা দু'জনই মুসলমান হয়ে গিয়েছিলেন । শেষোক্ত আয়াতে (২৩) বলা হয়েছে “আল্লাহ্ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতেন তবে তিনি তাদেরকেও শোনাতেন, কিন্তু তাদেরকে শোনালেও তারা উপেক্ষা ভরে মুখ ফিরিয়ে নিতো ।' একথার অর্থ__ আল্লাহতায়ালা ভালো করেই জানেন যে, অবিশ্বাসীরা (কাফেরেরা) এবং কপট বিশ্বাসীরা (মুনাফিকরা) সৃষ্টিগতভাবে হেদায়েত গ্রহণের যোগ্যতা রৃহিত। সৃষ্টির সূচনালগ্ন থেকেই তারা সত্যচ্যুত। তাই তাদের ইন্দ্িয়সমূহ সত্যের প্রভাব থেকে মুক্ত । আল্লাহ্্পাকও তাই চান না যে তারা সত্যের আহ্বান শুনুক এবং সত্যকে উপলদ্ধি করুক। কারণ প্রত্যাখ্যান ও উপেক্ষা হচ্ছে তাদের সহজাত প্রবৃত্তি রসুলুল্লাহ্ স. এরশাদ করেছেন, কিছু লোক পুণ্যকর্ম করতে করতে পৌছে যায় জান্নাতের অতি নিকটে । জান্নাতের সঙ্গে তাদের ব্যবধান থাকে মাত্র এক হাত । শেষে তকদীর প্রবল হয়। মৃত্যুর পূর্বে তারা শুরু করে দোজখবাসীদের মতো আমল-__ অবশেষে প্রবেশ করে দোজখে। হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ থেকে হাদিসটি উল্লেখ করেছেন বোখারী ও মুসলিম । বাগবী লিখেছেন, কোনো কোনো বর্ণনায় এসেছে, কুরায়েশরা একবার রসুল স. কে বললো, আমাদের স্বনামধন্য পূর্বপুরুষ কুসাই ছিলেন অত্যন্ত সৌভাগ্য- শালী । হে মোহাম্মদ! তুমি তাকে জীবিত করে দেখাও । তিনি যদি তোমাকে সত্য নবী বলে স্বীকার করেন, তবে আমরাও তোমাকে নবী বলে মান্য করবো । তাদের এমতো কথার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি ৷ এই বর্ণনার ভিত্তিতে আয়াতের মর্ম দীড়াবে এ রকম-__ আল্লাহৃতায়ালা ভালো করেই জানেন যে, অংশীবাদী কুরায়েশরা সত্যকে স্বীকার করবে না। কারণ তারা সৃষ্টিগতভাবেই সত্যপ্রত্যাখ্যানকারী । তাই কুসাইকে জীবিত করে তার অভিমত শুনিয়ে দিলেও ভাবা সত্যের প্রতি উপেক্ষাই প্রদর্শন করবে! আগের মতোই থেকে যাবে সত্যবিমুখ | --৬ তাফসীরে রী/৮১ ॥/||.21100118,07 ১৬
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।