এই খণ্ডটি অনুবাদ করেছেন এ নগন্য ফকিরের প্রিয় রূহানী ফরজন্দ মাওলানা এ.বি.এম. মাঈনুল ইসলাম । আর এর নেপথ্যে রয়েছে সযত্ু ও সতর্ক পরীক্ষা, পর্যবেক্ষণ ও সম্পাদন কমীরা, খানকাবাসী জ্ঞান পিপাসুরা । প্রকৃত পক্ষে এই কল্যানমুখী যুথবদ্ধতা আমাদের পরম প্রেমময় প্রভু- প্রতিপালকের এক অনিন্দ্যসুন্দর অনুগ্ধহ ব্যতীত অন্য কিছু নয়। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বারো খণ্ডে সমাপ্তব্য এই মহান তাফসীর গ্রন্থটির সম্পূর্ণ প্রকাশ নিশ্চিত যাতে হয়, সেজন্য আমরা সকলের দোয়া প্রার্থী। নিশ্চয় যোগ্যতার আলো দিয়ে আমাদের মতো অধম সেবকদের অযোগ্যতার অন্ধকারকে অপসারিত করা হয়েছে । না হলে এই মহতী মহা-আয়োজনটি বঙ্গবক্ষকে এভাবে আলোকিত করে চলেছে কী করে! সকল পবিত্রতা ও প্রশংসাই তো তীর। হে আমাদের অপরিসীম দয়ালু দাতা! আমরা তোমার অক্ষয় ও আনুরূপ্যবিহীন কৃপার কালাতীত আশ্রয়ের অভিলাষী। আমাদেরকে গ্রহণ করো । আমিন। আমরা তোমার প্রিয়তম রসুলকে ভালোবাসি । ভালোবাসি তোমার নৈকট্যভাজনদেরকে। আমরা আমাদের অন্তরোৎসারিত অসংখ্য দরূদ ও সালাম পাঠালাম প্রিয়তম রসুলের প্রতি । তার প্রিয় পরিবার পরিজন বংশধর অনুচরবর্গ ও তার একনিষ্ঠ অনুগামী আউলিয়ায়ে কেরামের প্রতি । আমাদের মহান পীর ও মোর্শেদ হাকিম আব্দুল হাকিম আউলিয়ার প্রতি । আমিন। আল্লাহুম্মা আমিন। দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈমের উর্দু তরজমা থেকে । আর একটি জ্ঞাতব্য এই যে, বঙ্গানুবাদটি আমরা থেকে। সহদয় পাঠকদের নিকটে উপরোধ__- কোথাও ভুল চোখে পড়লে জানাবেন। আমরা দোয়া ও কৃতজ্ঞতার সঙ্গে সংশোধিত হবো। প্রারন্ে এবং অবশেষে সালাম । মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদেদিয়া ভুইগড়, পাগলাবাজার, নারায়ণগঞ্জ । ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।