অপর বর্ণনায় এসেছে, রসুল স. তখন কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সেজদায় পতিত হলেন। আর এক বর্ণনায় এনেছে, তিনি তখন আল্লাহ্্পাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে দুই রাকাত নামাজ পাঠ করলেন । কাতাদা থেকে ইবনে আবিদের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে ফেরাউন সৃষ্টি করা হয়। আর এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল। এর উপর আল্লাহ্র অভিসম্পাত। আফরার পুত্র্বয় একে হত্যা করেছে। হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে ফেরেশতারাও । আর এর মস্তক ছেদন করেছে ইবনে মাসউদ । হজরত ইকরামার বর্ণনায় এসেছে, মুশরিকেরা বলেছিলো, মোহাম্মদের ধর্মকে আমরা সত্য বলে মনে করি না। হে আল্লাহ্! এই যুদ্ধে সত্যকে বিজয়ী করে দাও । তাদের এই কথার পরিপ্রেক্ষিতে এই আয়াতের শুরুতেই বলে দেয়া হয়েছে-__“তোমরা সত্যের জয় চেয়েছিলে, তা তো তোমাদের নিকট এসেছে।' সুদ্দী এবং কালাবীর বর্ণনায় এসেছে__ বদর যুদ্ধে রওনা হওয়ার পূর্বে মুশরিকেরা কাবাগৃহের গেলাফ ধরে বলেছিলো, যদি যুদ্ধ হয়, তবে যে ধর্ম ও যে দল উত্তম, সেই ধর্ম ও সেই দলকে তুমি বিজয়ী কোরো । তাদের এমতো প্রার্থনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । হজরত উবাই বিন কা'ব বলেছেন, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে । ইসলাম যে সত্য ধর্ম_ সে বিষয়ে তাদের বিন্দু পরিমাণ সন্দেহ ছিলো না। তাই তারা চেয়েছিলেন সত্যের পরিপূর্ণ বিজয় । তাই তা তো তোমাদের নিকট এসেছে। স্বসূত্রে আল্লামা বাগবী উল্লেখ করেছেন, হজরত কায়েস বিন হাব্বাব বলেছেন, হিজরত পূর্ব সময়ে রসুল স. একদিন কাবা গৃহের ছায়ায় শায়িত ছিলেন। আমি বললাম, হে আল্লাহ্র রসুল! আমরা তো অত্যাচারিত । অথচ আপনি আমাদের জন্য দোয়া করছেন না। আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ্পাকের দরবারে কোনো দরখাস্তও পেশ করছেন না। একথা শুনেই উঠে বসলেন রসুল স.। তার পবিত্র মুখমণ্ডল তখন রক্তাভ। গম্ভীর স্বরে তিনি বললেন, তোমাদের পূর্বে প্রকৃত বিশ্বাসীদেরকে মাটিতে জ্যান্ত পুতে ফেলা হয়েছে। কাউকে করা হয়েছে করাত দ্বারা দ্বিখগ্তিত। লৌহদণ্ডের আঘাতে ভেঙে ফেলা হয়েছে কারো কারো পৃষ্ঠদেশের অস্থি। তবুও তারা ছিলেন সত্যধর্মে অবিচল । উত্তমরূপে অবগত হও, জীবন কণ্ঠাগত হলেও সত্যাধর্মকেই করতে হবে একমাত্র অবলম্বন। আল্লাহ্পাক তার অঙ্গীকার পূর্ণ করবেনই। অতএব তোমরা ত্রাপ্রবণতা পরিত্যাগ করো । বিজয়ের নির্ধারিত সময়ের পূর্বে বিজয়াভিলাষী হয়ো না। এমন সময় আসবে, যখন সানা- আর দুর্গের প্রাকার থেকে হাদ্বরা মাউত পর্যন্ত হবে তোমাদের নিঃশঙ্কচিত্ত পদচারণা । আল্লাহ্র ভয় ছাড়া কোনো ভয়ই তখন থাকবে না। শেষে বলা হয়েছে__ যদি তোমরা বিরত হও, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা পুনরায় করো তবে আমিও পুনরায় শাস্তি দিবো এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না, এবং ||||.8]100]1 800 গফসীরে মহারী৯
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।