Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অশেষ কৃতজ্ঞতা, সে তোমার আক্রমণ থেকে বাঁচতে পারেনি । একথা শুনে আমি খুজতে খুজতে আবু জেহেলের নিকট পৌছলাম। সে তখন মরণোন্ুখ । আমার তলোয়ারের আঘাতে সাল হলো তার জীবন লীলা । তার ছিন্ন ভিন্ন শরীর থেকে কেটে আলাদা হয়ে পড়লো পায়ের নিল্নাংশ । তখন আবু জেহেলের পুত্র ছুটে এসে তলোয়ার চালালো আমার উপর । কেটে গেলো আমার বাহুমূল । কেবল চামড়ার সঙ্গে সংযুক্ত হয়ে ঝুলতে থাকলো আমার হাতটি । ওই ঝুলন্ত হাত নিয়েই আমি বীর বিক্রমে যুদ্ধ করলাম। একটি হাত দিয়েই করতে থাকলাম শক্রর মোকাবিলা । ঝুঁলস্ত হাতটির কারণে অসুবিধা হচ্ছিলো খুব। তাই পায়ের নিচে চেপে ধরে একটানে শরীর থেকে আলাদা করে ফেললাম হাতটিকে। ইবনে ইসহাকের বর্ণনায় আরো এসেছে, ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমানের খেলাফতের সময় পর্যন্ত বেঁচে ছিলেন হজরত মুয়াজ। কাষী আয়াষ তার “আল উদ গ্রন্থে লিখেছেন, ইবনে ওয়াহাবের বর্ণনায় বলা হয়েছে, যুদ্ধ শেষে হজরত মুয়াজ তার কর্তিত হাতটি নিয়ে রসুল স. সকাশে উপস্থিত হলেন। রসুল স. তার পবিত্র মুখের লালা দিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিলেন। এই বর্ণনাটি কাষী আয়ায তার “আশৃশিফা' গ্রন্থেও উল্লেখ করেছেন। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, আবু জেহেল উপুড় হয়ে পড়েছিলো । তার এ রকম শোচনীয় অবস্থা হয়েছিলো হজরত মুয়াজ বিন আফরার অস্ত্রাঘাতে। এরপর হজরত মুয়াজ শহীদ হন। একটু পরে হজরত আবদুল্লাহ্‌ বিন মাসউদ সেখানে উপস্থিত হলেন। দেখলেন, প্রায় নিঃসাড় আবু জেহেল উপুড় হয়ে পড়ে আছে। তখনও মরেনি । হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেছেন, আমি তখন তার গর্দানের উপর পা রেখে বললাম, রে আল্লাহ্‌র দুশমন! আল্লাহ্‌ তোকে লাঞ্কিত করেছেন। সে বলে উঠলো, কীভাবে লাঞ্কিত করলেন? তুই যাকে হত্যা করেছিস, তার চেয়ে অধিক মর্যাদা লাভ করেছে কে? (সে তো নিহত হতে চলেছে স্বগোত্রের অস্ত্রাঘাতে)। এবার বল্‌, যুদ্ধে জয়লাভ হলো কার? আমি বললাম, আল্লাহ্‌ ও তার রসুলের । এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ উল্লেখ করেছেন, আবু জেহেল আমাকে বললো, ওহে ছাগলের রাখাল, বড়ই দুঃসাহস তোর । তুই তো আরোহণ করেছিস পর্বতের উচ্চতম শূঙ্গে আমার বক্ষদেশ তো সুউচ্চ পর্বত শৃঙ্গের মতো)। আমি তখন তার মস্তক ছেদন করে রসুল স. এর খেদমতে হাজির করলাম ৷ বললাম, হে আল্লাহ্‌র রসুল! এই দেখুন আল্লাহ্‌র দুশমন আবু জেহেলের মন্তক। তিনি স. বলে উঠলেন, সেই সত্তাই পবিত্রাতিপবিত্র! তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই । আমি বললাম, হ্যা, সেই পবিভ্রাতিপবিভ্র সস্তার কসম! তিনিই একমাত্র এবং একক মাবুদ । তাফসীরে মাষহারী : নি ||| ৪100118,001

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।