আল্লাহ্র কসম! তার সঙ্গেই বুঝাপড়া করতে চাই আমি । হয় সে মরবে । না হয় আমি । বাম পাশের কিশোরটি এগিয়ে এসে একই কথা বললো আমাকে ৷ আমি বিস্মিত হলাম। এমন সময় বীর দর্পে সম্মুখে এগিয়ে এলো আবু জেহেল। এই কবিতাটি আওয়াচ্ছিলো সে-_ মা তানকিমুল হারবুল আওয়ানু মিন্নি বাজিলু আম্মাইনি হাদিদু মিন্নী (বর্ষনাসিক্ত রণভূমি আমার নিকট থেকে কি প্রতিশোধ গ্রহণ করবে? ফেঁসে গেছে আমার নবজীবনের দু*টি বছর)। আমি কিশোরদ্য়কে বললাম, ওই দেখো, ওই লোকটিই আবু জেহেল। আমার কথা শোনা মাত্র তারা দু'জনেই তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়লো আবু জেহেলের উপর এবং তাকে হত্যাও করে ফেললো অল্পক্ষণের মধ্যে । তারপর ছুটে এসে রসুল স.কে একথা জানালো কিশোরদ্বয়ের নাম মুয়াজ বিন আমর বিন জামুহ্ এবং মুয়াওবিজ বিন আফরা। রসুল স. আবু জেহেলের যুদ্ধান্ত্র ও যুদ্ধের পোশাক ওই কিশোরদ্বয়কেই দান করে দিলেন। হজরত আনাস থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করলেন, তোমাদের মধ্যে কেউ একজন সংবাদ নিয়ে এসো আবু জেহেল এখন কোথায় এবং কী অবস্থায় আছে? হাকেমের বর্ণনা অনুসারে আজ্ঞা পালনার্থে অগ্রসর হলেন হজরত ইবনে মাসউদ 1 ঘটনা স্থলে গিয়ে তিনি দেখলেন, আফরার দুই পুত্র আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। কিন্তু গুরুতর আহত আবু জেহেল তখনো মরেনি। হজরত ইবনে মাসউদ তার দাড়ি ধরে বললেন, কী ব্যাপার আবু জেহেল! (খুব তো অহংকার করেছিলে)। আবু জেহেল বললো, যারা স্বসম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের দ্বারা হত্যা করায় (কুরায়েশকে হত্যা করায় অকুরায়েশ দ্বারা), তাদের চেয়ে নিকৃষ্ট আর কে? ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে আবু উবায়দা বিন আবদুল্লাহ্ বিন মাসউদের মাধ্যমে উল্লেখ করেছেন, হজরত আবদুল্লাহ্ বিন মাসউদ বলেছেন, বদরের যুদ্ধে তলোয়ারের আঘাতে হাটু ভেঙে গিয়েছিলো আবু জেহেলের। ফলে ভূতলশায়ী হয়ে পড়েছিলো সে । তখন তার তলোয়ার দিয়েই আমি তাকে হত্যা করে ফেলি। রসুল স. ওই তলোয়ারটি আমাকে উপহার দিয়েছিলেন । হাফেজ ইবনে হাজার লিখেছেন, বর্ণনাটি একটি বিশুদ্ধ বর্ণনার বিপরীত । ওই বর্ণনায় এসেছে রসুল স. আবু জেহেলের যুদ্ধ সরঞ্জামগুলো দান করেছিলেন আফরার দুই পুত্রকে । উপরে বর্ণিত হাদিস দু'টোর মধ্যে সামঞ্জস্য সাধনার্থে এ রকম বলা যেতে পারে যে, রসুল স. হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদকে দান করেছিলেন কেবল তলোয়ারটি । আর আফরার পুত্রদ্বয়কে দান করেছিলেন অপর সরর্জামগুলো। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, হজরত মুয়াজ বিন আমর বিন জামুহ্ বলেছেন, যুদ্ধের শেষ দিকে রসুল স. আবু জেহেলের লাশ অনুসন্ধানের নির্দেশ দিলেন এবং আল্লাহ্র উদ্দেশ্যে নিবেদন জানালেন, আয় আল্লাহ্! তোমার প্রতি ॥॥/||2|1100118,00। পকষসীরে মাহার/৭৭
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।