Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

জিবরাইল বললেন, যথার্থ বলেছেন আপনি। বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেশতারাও অন্য ফেরেশতাদের চেয়ে উত্তম । হজরত রাফে' বিন খাদিজ থেকে আহমদ, ইবনে মাজাও এ রকম হাদিস উল্লেখ করেছেন। মুসলিমের পদ্ধতিতে বিশুদ্ধ সুত্রে আহমদ হজরত জাবের থেকে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, যারা বদরে ও হুদাইবিয়ায় অংশ গ্রহণ করেছে, তারা কখনোই দোজখে প্রবেশ করবে না। বলিষ্ঠ সূত্রে হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ, ইবনে মাজা ও তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহতায়ালা আহলে বদর সম্পর্কে জানিয়েছেন, তোমরা যা ইচ্ছে করতে পারো__ আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইমাম আহমদের বর্ণনায় রয়েছে, জননী হাফসা বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে ঘোষণা করতে শুনেছি, যারা বদর ও হৃুদাইবিয়ায় উপস্থিত ছিলো, ইনশাআল্লাহ্‌ তারা কখনো জাহান্নামে যাবে না। ঘোষণাটি শুনে আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র রসুল! আল্লাহতায়ালা কি এরশাদ করেননি__ “ওয়া ইম্‌ মিন্কুম ইল্লা ওয়ারিদুহা' (তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখে পতিত হবে না)। তিনি স.বললেন, তুমি কি আল্লাহতায়ালার এই ঘোষণাটি শ্রবণ করোনি-_ “ছুম্মা নুনাজজিয়াল্লাজিনা ত্তাকাউ ওয়ানাযারুজ্‌ জলিমীনা ফিহা জিছিয়্যা'(অতঃপর যারা সংযমী তাদেরকে আমি রক্ষা করেছিলাম। আর অত্যাচারীদেরকে সেখানে পরিত্যাগ করেছিলাম অধোমুখী অবস্থায়)। হজরত জাবেরের মাধ্যমে মুসলিম ও তিরমিজি কর্তৃক বর্ণিত হয়েছে, একবার হজরত আবদুল্লাহ্‌ বিন হাতেব তার পিতা হজরত হাতেবের বিরুদ্ধে রসুল স. এর দরবারে অনুযোগ উত্থাপন করলেন । বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমার পিতা হাতেব অশিষ্ট। তার দোজখ গমন নিশ্চিত ৷ তিনি স. বললেন, ভুল বলেছো তুমি। হাতেব কখনো দোজখে যাবে না। কারণ, সে বদরে এবং হুদাইবিয়ায় অংশ গ্রহণ করেছিলো । হজরত আলীর মাধ্যমে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত হাতেব বিন আবী বালতা একবার মুসলমানদের গোপন সিদ্ধান্তের সংবাদ উল্লেখ করে একটি পত্র প্রেরণ করেছিলেন মক্কায় অবস্থিত তার নিকটাস্বীয়দের উদ্দেশ্যে ৷ রসুল স. তা জানতে পেরে হজরত আলীকে পাঠিয়ে পথিমধ্যেই আটক করিয়েছিলেন পত্রবাহককে । হজরত আলী পত্রটি ছিনিয়ে এনেছিলেন । তখন হজরত ওমর বলেছিলেন, হে আল্লাহ্‌র রসুল! অনুমতি প্রদান করুন, আমি হাতেবের মস্তক ছেদন করি। রসুল স. বলেছিলেন, সে কি বদরে অংশ গ্রহণ করেনি? আল্লাহ্পাকতো বদর যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে জানিয়েই দিয়েছেন, তোমরা যা ইচ্ছে করো, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি । আরো জানিয়েছেন, তোমাদের জন্য জান্নাত অনিবার্ধ। এ বিষয়ের হাদিসসমূহ উল্লেখ করা হয়েছে সুরা ফাতাহ্‌ এবং সুরা মুমতাহিনার তাফসীরে । হজরত আনাস থেকে বোখারী বর্ণনা করেছেন, বদর যুদ্ধে শহীদ হলেন হজরত হারেসা বিন জায়েদ । তার মা রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি তো জানেন হারেসা আমার কতো প্রিয়। সে অফলীরে মাহারী/৭৪ ||||.80110011 8,001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।