আবদুর রহমান ইবনে যোবায়ের থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, খায়বর যুদ্ধে রসুল স. একজনের কাছ থেকে তীর ও ধনুক চেয়ে নিলেন। তীর নিক্ষেপ করলেন দূর্ণের দিকে। ওই তীরের আঘাতে মৃত্যু মুখে পতিত হলো ইবনে আবিল হাকিক্ বুস্তার। সে ছিলো শায়িত। “তুমি যখন নিক্ষেপ করছিলে.............. 'এই আয়াতটি অবতীর্ণ হয়েছে তখন । হাদিসটি মুরসাল এবং বলিষ্ঠ, কিন্ত দুর্লভ । উপরোক্ত বর্ণনাগুলোর মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, জেহাদ হচ্ছে বিশ্বাসীদেরকে প্রদত্ত আল্লাহ্্পাকের এক বিশেষ উপহার 1 এই জেহাদের মাধ্যমেই বিশ্বাসীরা লাভ করে থাকেন বিজয়, গণিমত এবং সম্মান। এতে করে তাদের বিশ্বাসও হয়ে ওঠে অধিকতর বলিষ্ঠ ও প্রোজ্জবল। এছাড়া জেহাদে রয়েছে শাহাদাত লাভের অনন্যসাধারণ সুযোগ । আরো রয়েছে সওয়াব, জান্নাত এবং আল্লাহৃতায়ালার নৈকট্য । আমি বলি, প্রশ্ন উঠতে পারে যে, আল্লাহপাক তো ফেরেশতাদের সাহায্য ছাড়াই বিশ্বাসীদেরকে বিজয়ী করতে পারতেন । তাছাড়া কাফেরদেরকে ধ্বংস করে দেয়ার জন্য একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিলো। কোরআন মজীদের অন্যত্র বর্ণিত হয়েছে, অতীতের এক অবাধ্য উম্মতকে একজন ফেরেশতার হুংকারের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছিলো । তাহলে এখানে হাজার হাজার ফেরেশতার প্রয়োজন পড়লো কেনো? এ সকল প্রশ্নের উত্তর রয়েছে এই আয়াতের শেষে উল্লেখিত এই কথাটির মধ্যে__ “এবং এটা বিশ্বীসীগণকে উত্তম পুরস্কার দান করার জন্য। কথাটির মর্মার্থ এ রকম_ বদর যুদ্ধে আমি বিশ্বাসীদেরকে বিভিন্নভাবে পুরস্কার লাভের ব্যবস্থা করে দিয়েছি। দিয়েছি বিজয়, যুদ্ধলন্ধ সম্পদ ও সম্মান। যুদ্ধ ছাড়াও আমি অবিশ্বাসীদেরকে ধ্বংস করে দিতে পারতাম । একজন ফেরেশতার মাধ্যমে নিশ্চিহ্ন করে দিতে পারতাম তাদেরকে । সে রকম করলে বিশ্বাসীরা পুরস্কার লাভ করতো কীভাবে । আর সকল অবিশ্বাসীকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেললে তাদের অনেকে পরবর্তী সময়ে কীভাবে পেতো ইসলাম গ্রহণের সুযোগ । বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধিও তো বিশ্বাসীদের জন্য একটি অনন্য উপহার । তাই তাদের অনেককে বাচিয়ে রাখা হলো বন্দীরূপে অথবা অন্য কোনোভাবে । বিশ্বাসীরাও পেলো বিজয়ীর সম্মান । আবার বিশ্বাসীদের মধ্যেও কাউকে কাউকে দেয়া হলো শাহাদাতের মর্যাদা। শহীদেরা পেলো শাহাদাতের সওয়াব এবং আল্লাহতায়ালার একান্ত সন্নিধান। গাজীরাও পেলো আল্লাহৃতায়ালার সন্তোষ, জেহাদের সওয়াব এবং যুদ্ধলন্ধ সম্পদ । যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেশতারাও লাভ করলো এক বিরল সৌভাগ্য । বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ফযীলত হজরত রেফাআ বিন রাফে' জরকী থেকে বোখারী বর্ণনা করেছেন, একবার হজরত জিবরাইল রসুল স.কে বললেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে আপনার কী ধারণা? রসুল স. বললেন, তারা অন্য সকল মুসলমানের চেয়ে উত্তম । অথবা তিনি স. উচ্চারণ করলেন এ রকমই কোনো একটি উক্তি। হজরত ॥.111100118,00] তিকসীরে মযহারী/৭৩
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।