হজরত মোহাম্মদ বিন আমর আসলামী বর্ণনা করেছেন, রসুলুল্লাহ স. এক মুঠো কাকর নিয়ে মুশরিকদের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, *শাহাতিল উজুহু আল্লাহুম্মারইব কুলুবাহুম ওয়া জালযিল আকৃদামাহুম' ৷ পরিবর্তিত হয়ে গেলো তার মুখ-মণ্ডলের রঙ । তিনি স. দোয়া করলেন, হে আমার আল্লাহ্! ওদের অন্তরে ভীতির সঞ্চার করো । তাদেরকে পদশ্থলিত করে দাও। এরপর দেখা গেলো শক্ররা দিশেহারা হয়ে পালাতে চেষ্টা করছে। তখন ওই ভীত সন্ত্রস্ত মুশরিক- দেরকে হত্যা করতে শুরু করলেন মুসলিম সেনারা । বন্দী করলেন অনেককে । তাদের সকলের চোখে মুখে লেগে ছিলো মাটি ও কাকর। যারা পালিয়ে যাচ্ছিলো তাদের কাউকে কাউকে হত্যা করে ফেললো ফেরেশতারা । হজরত হাকিম বিন হাজ্জাম থেকে উত্তম সুত্রপরম্পরায় ইবনে হাতেম ও ইবনে জারীর বর্ণনা করেছেন, যুদ্ধ শুরুর প্রাককালে আমি শুনতে পেলাম কংকর পতনের শব্দ । মনে হচ্ছিলো যেনো কোনো থালায় পতিত হচ্ছে অজস্র পাথর কণা । রসুল স. সেই পাথর হাতে নিয়ে “শাহাতিল উজুহু' বলে নিক্ষেপ করলেন শত্রু সৈন্যদের দিকে । ওই প্রস্তর নিক্ষেপের ফলেই সেদিন বিজয় লাভ করেছিলাম আমরা । সুসাইয়্যেব বলেছেন, উহুদ যুদ্ধের দিন উবাই বিন খালফ রসুল স. এর দিকে অগ্রসর হলো | তাকে প্রতিহত করতে এগিয়ে গেলেন হজরত মাসয়াব বিন উমায়ের ৷ উবাইয়ের যুদ্ধের পোশাকের এক স্থানে ছিলো ছেঁড়া । ওই ছেঁড়া অংশ দিয়ে দৃষ্টিগোচর হচ্ছিলো তার গলার নিচের হাড়। রসুল স. একটি ছোট বর্শা নিক্ষেপ করলেন উবাইয়ের প্রতি। বর্ধাটি গিয়ে লাগলো তার ওই গলার হাড়ে। সামান্য জখম হলো সেখানে । কোনো রক্তপাতও হলো না। কিন্ত ওই টুকুর যন্ত্রণায় সে ঘাড়ের মতো চিৎকার শুরু করে দিলো। সাথীরা বললো, সামান্য একটু চামড়া ছিলে গিয়েছে তোমার | অথচ যন্ত্রণায় তুমি ডুকরে ডুকরে উঠছে কেনো? সে বললো, মোহাম্মদের রোষ তো আমি সহ্য করতে পারছি না। সে আমাকে হত্যা করতে চায়। জখম সামান্য হলেও এতে রয়েছে মোহাম্মদের ক্রোধতপ্ত দৃষ্টি। সেই ক্রোধের আগুনে দগ্িভূত হচ্ছি আমি। জখম তো নিমিত্ত মাত্র। আল্লাহ্র কসম! জুলমাজায মেলায় সমবেত সকলকে যদি এই জখমটুকু ভাগ করে দেয়া হয় তবে সকলেই নির্ঘাত মৃত্যুবরণ করবে (জুলমাজাযে সুবৃহৎ মেলা বসতো ওকাজের মেলার পর)। যুদ্ধ শেষে মন্ধায় প্রত্যাবর্তনের পথে মৃত্যু ঘটেছিলো উবাইয়ের। তখন অবতীর্ণ হয়েছে-_ এই বর্শা তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করোনি, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। এই হাদিসটির সনদ বিশুদ্ধ, কিন্তু বর্ণনাটি বিরল । অফসীরে সাথহরী/২. |||||||.2|11001118.007
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।