শূন্য এবং কিংকর্তব্যবিমূঢ় | সুতরাং প্রকাশ্যতঃ আপনি মৃত্তিকা নিক্ষেপকারী হলেও প্রকৃত নিক্ষেপকারী আমি! তাই বিজয়ের নিরঙ্কুশ কৃতিত্ব ও গৌরব কেবলই আমার। এটা হচ্ছে আমার পক্ষ থেকে বিশ্বাসীদেরকে প্রদত্ত উত্তম পুরস্কার । এভাবেই আমি বিজয়ের মাধ্যমে বিশ্বাসীদেরকে পুরস্কৃত করি । নিশ্চয়ই আল্লাহ্- তায়ালা সকল কিছু শোনেন এবং সকল বিষয় জানেন । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীর, ইবনে মুনজির ও বায়হাকী এবং হজরত আবদুল্লাহ্ বিন ছা*লাবা বিন সফির থেকে উমুবী বর্ণনা করেছেন, রসুল স. আল্লাহতায়ালার দরবারে প্রার্থনা জানালেন, হে আমার আল্লাহ্! আজ এই বদর প্রান্তরে তুমি যদি বিশ্বাসীদের এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও, তবে ভূঁ-পৃষ্ঠে তোমার ইবাদতকারী বলে আর কেউ থাকবে না। প্রার্থনা শেষ হলো । অবতীর্ণ হলেন হজরত জিবরাইল। বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি এক মুঠো মাটি নিয়ে শক্রদের প্রতি ছুঁড়ে মারুন । রসুল স. তাই করলেন । ওই মাটি নিক্ষিপ্ত হলো সকল শক্রর চোখে, নাকে ও মুখে । ফলে তারা হয়ে পড়লো দিক-বিদিক জ্ঞানশূন্য । কিছুক্ষণ যুদ্ধক্ষেত্রে টিকে থাকার চেষ্টা করলেও পলায়ন ছাড়া তাদের আর কোনো গত্যন্তর রইলো না। রসুল স. সাহাবীগণকে তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, আক্রমণ করো। আক্রমণ করো । শুরু হলো প্রচণ্ড আক্রমণ । একে একে নিহত হতে শুরু করলো কুরায়েশ নেতারা । কেউ কেউ হয়ে গেলো বন্দী । তখন অবতীর্ণ হলো এ আয়াত। বিশুদ্ধ সুত্রে হজরত ইবনে আব্বাস থেকে তিবরানী এবং আবু শায়েখ বর্ণনা করেছেন, রসুল স. হজরত আলীকে বললেন, আমাকে এক মুঠো কংকর দাও । সঙ্গে সঙ্গে হজরত আলী কংকর এনে দিলেন। রসুল স. সেগুলোকে মুষ্টিবদ্ধ করে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন । ফলে তাদের মধ্যে এমন কেউই অবশিষ্ট রইলো না, যাদের চোখে কংকর নিক্ষিপ্ত হয়নি। আবু শায়েখ, আবু নাঈম এবং ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত জাবের বলেছেন, বদর যুদ্ধ শুরুর প্রাক্কালে আমি শুনতে পেলাম আকাশ থেকে কংকর পতনের আওয়াজ । মনে হচ্ছিলো সেগুলো যেনো কোনো থালার উপর পতিত হচ্ছে। যখন দুশমনেরা কাতার বদ্ধ হয়ে দীড়ালো, তখন রসুল পাক স. তাদের দিকে ছুঁড়ে মারলেন এক মুঠো কীকর। মুহূর্তের মধ্যে শক্ররা বিশৃংখল হয়ে পড়লো । পলায়নপ্রবণতা শুরু হয়ে গেলো তাদের মধ্যে । হজরত ইবনে জায়েদের বর্ণনা সুত্রে ইবনে আবী হাতেম লিখেছেন, রসুলুল্লাহ স. সেদিন তিনটি কংকর নিক্ষেপ করেছিলেন । একটি শক্রসেনাদের মধ্যভাগে, একটি দক্ষিণভাগে এবং একটি বামভাগে । প্রতিটি নিক্ষেপের সময় তিনি স. উচ্চারণ করেছিলেন *শাহাতিল উজ্জুহু'। এইভাবে প্রস্তর নিক্ষেপের ফলে শোচনীয়রূপে পরাজয় বরণ করেছিলো দুশমনেরা । ||| ও100|18.00]. তকসীরে মামহারী!৭১
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।