এবার তবে এসো অক্ষয়তার পথে । ক্কাত হও প্রেম ও প্রজ্ঞার জারক রসে। মগ্র হও। মুখর হও । পান করো অভিজ্ঞানের অনন্ত অমিয়। জেগে ওঠো আত্মার উৎসবে । জাগো । জাগ্রত হও । যথাভাষ্য ছাড়া মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র বাণী হদয়ঙ্গম করা সম্ভব নয়। তাই কোরআনুল কারীমের যথা ব্যাখ্যা দানের নিয়ম চলে এসেছে শেষতম ও শ্রেষ্ঠতম রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকেই । তিনি স. নিজে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার আলোকেই পথ চলেছেন সম্মানারহ সাহাবায়ে তাফসীরকারগণ 1 এভাবে গড়ে উঠেছে তাফসীর শাস্ত্রের এক বিশাল মহীরুহ। তাফসীরে মাযহারী সেই অক্ষয় মহীরুহেরই এক অবাক পুষ্প। বিরল কমল । এতে ঘটেছে বর্ণনা পরম্পরাগত বিদ্যা, বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টির বিস্ময়কর সম্মিলন। খুলে দেয়া হয়েছে জ্ঞান-গৃহের সব ক'টি দুয়ার ও বাতায়ন। বিদঞ্ধ পাঠক তাই তাফসীরে মাযহারী পাঠ করে মুগ্ধ, অভিভূত ও উজ্জীবিত না হয়ে পারেন না। প্রজ্ঞার এই মহাআয়োজনটি সুসম্পন্ন হয়েছে প্রায় তিনশ' বছর পূর্বে । ভারতের বর্ণাঢ্য মুসলিম শাসনে যখন গোধুলির রঙ লাগতে শুরু করেছে, তখন এই কালজয়ী তাফসীর গ্রন্থটির শ্রদ্ধার্থ গ্রন্থকার ছিলেন ইতিহাসখ্যাত পানিপথ শহরের স্বনামধন্য বিচারপতি ৷ ইসলামের তৃতীয় খলীফা হজরত ওসমান জিনুরাইনের উত্তর পুরুষ ছিলেন তিনি । ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের সর্বজনমান্য ইমাম। অনুসারী ছিলেন হানাফী মাজহাব এবং মোজাদে্দদিয়া তরীকার। জবানী ও কলবী এলেমের এই দুই সুউচ্চ শিখর থেকে জ্ঞান ও ফয়েজ আহরণ করেছিলেন বলেই তার এই মহান কীর্তিটি অধিকতর পরিণত ও উন্নত। হজরত মোজাদ্দেদে আলফে সানী রহঃ এর সঙ্গে তার আধ্যাত্মিক শৃঙ্খলাসুত্রটি এ রকম £ কাবী ছানাউল্লাহ্ পানিপথী__ শায়েখ মাযহারে শহীদ জানে জানা__ শায়েখ নূর মোহাম্মদ বদাউনি__ শায়েখ সাইফুদ্দিন সেরহিন্দী-_ খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী__. হজরত মোজাদ্দেদে আলফে সানী শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী রহমতুল্লাহি আ'লাইহিম আজমাঈন। ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।