হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, এই আয়াতের পৃষ্ট-পরদর্শন না করার নির্দেশটি বিশেষভাবে বদর যুদ্ধের সঙ্গে সম্পর্ক যুক্ত। বদর প্রান্তরে রসুল স. স্বয়ং উপস্থিত ছিলেন । তাই তার উপস্থিতিতে পলায়ন বা পশ্চাদপসরণকে করা হয়েছিলো নিষিদ্ধ । তখন মুসলমানদের জন্য দ্বিতীয় কোনো আশ্রয়স্থল ছিলো না। সুতরাং তারা পালাবেন কোথায়? পরবর্তী সময়ের অবস্থা কিন্তু এ রকম ছিলো না। তখন অস্তিত্ব বিপন্ন হলে মুসলমানেরা লাভ করতেন একে অন্যের আশ্রয় ৷ তাই পরবর্তী সময়ের কোনো যুদ্ধ ক্ষেত্র থেকে আত্মরক্ষার জন্য যদি কেউ পালিয়ে যায়, তবে তাকে কবীরা গোনাহ্্কারী বলা যাবে না। হাসান, কাতাদা এবং জুহাকও এ রকম অভিমত পোষণ করেন । ইয়াজিদ বিন আবী হাবিব বলেছেন, বদরের যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারীদের সম্পর্কে আল্লাহপাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, তারা হবে জাহান্নামী ৷ পরে উহুদ যুদ্ধ ক্ষেত্র থেকে প্রাণ ভয়ে পলায়নকারীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে-__ ইন্্রামাস তাজাল্লা হুমুশ্ শাইতানু বিবা*দি মা কাছাবু ওয়া লাকৃদ আফাল্পহু আন্হুম' (নিশ্চয় শয়তান কিছু সংখ্যকের পদস্থলন ঘটিয়েছিলো, যা ছিলো তাদেরই অর্জন। আর আল্লাহ্ তাদের মার্জনা করেছেন)। আর হুনাইন যুদ্ধ থেকে পৃষ্ট-প্রদর্শনকারীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত___ “ছুম্মা ওয়াল্লাইতুম্ মুদবিরিনা ছুম্মা ইল যিদ বাদি আনিকা আলা সাই ইয়শাউ (অতঃপর তোমা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে । অনন্তর আল্লাহ্ পরবর্তীতে যাকে ইচ্ছা তার তওবা কবুল করেন)। আমি বলি, ইয়াজিদ বিন আবী হাবিবের উপরোক্ত বক্তব্যটি একমত্য বিরোধী । তিনি উহুদ এবং হুনায়েন যুদ্ধ সম্পর্কে যে আয়াত দু'টোর উল্লেখ করেছেন, সে দু'টোর প্রথমটিতে স্পষ্ট বলা হয়েছে, শয়তানের প্রলোভনের কারণে তখন তীরন্দাজ বাহিনী তাদের অবস্থান থেকে সরে গিয়েছিলো । আল্লাহৃতায়ালা তাদের সে ভূল ক্ষমাও করে দিয়েছেন। দ্বিতীয়টিতে বলা হয়েছে, তোমরা যারা পৃষ্ট-প্রদর্শন করেছিলে, তারা তওবা করলে আল্লাহ্তায়ালা তা কবুল করবেন। উল্লেখ্য যে, আল্লাহ্ যাকে ক্ষমা করেন, তার কোনো গোনাহ আর অবশিষ্ট থাকে না। রসুল স. যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নের কারণ হিসেবে সাতটি ক্ষতিকর ও মনোমুগ্ধকর বিষয়ের উল্লেখ করেছেন। এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম এবং হজরত সাফওয়ান বিন আস্সাল থেকে সুনান প্রণেতাবৃন্দ ৷. সুরা নিসার 'ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাওনা আনহু নুকাফ্ফির আনকুম সায়্আতিকুম'-_ আয়াতের তাফসীরে এ সম্পর্কে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি । পরের আয়াতে (১৬) বলা হয়েছে-_“সেই দিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান গ্রহণ ব্যতীত কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করলে সেতো আল্লাহ্র বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম, আর তা কতো নিকৃষ্ট ।' আলোচ্য আয়াতটি বদর যুদ্ধের প্রেক্ষাপটে অবতীর্ণ হলেও আয়াতের নির্দেশনাটি একটি ||| ৫1 00118.00] ক্সীর মাযহারী/৬৯
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।