Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হবে অর্ধেক । অর্ধেকের কম হলে প্রয়োজনে পশ্চাদপসরণ করা যাবে । কেননা, আল্লাহতায়ালা ঘোষণা করেছেন ___ “আলআনাখাফ্ফা ফাল্লহু আনকুম ওয়া মিআতাইনি (এখন আল্লাহ্‌ তোমাদেরকে সহজ করে দিলেন এবং জেনে নিলেন তোমাদের কিঞ্চিত দুর্বলতাকে । তোমাদের একশত ধৈর্যাবলম্বনকারী বিজয়ী হবে তাদের দুই শতের উপর)। আতা বিন রেবাহ্‌ বলেছেন, উল্লেখিত আয়াতটি রহিত করে দেয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে___ লা তুওয়ানুহুমুল আদবারা (তোমরা তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন কোরো না)। হজরত ইবনে ওমরের বর্ণনাতেও এ রকম কথা এসেছে। তিনি বলেছেন, রসুল স. আমাকে একটি মুজাহিদ দলের সঙ্গে প্রেরণ করলেন। ওই দলটি শক্রর মোকাবিলা করতে গিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে । তাই মদীনায় ফিরে এসে আমরা চুপচাপ রইলাম । আমরা সকলে মর্মপীড়া অনুভব করতে লাগলাম এই ভেবে যে, আমরা রসুল স.এর নির্দেশের পরিপন্থী কাজ করেছি। তাই আমাদের ধ্বংস অনিবার্ধ। শেষ পর্যন্ত থাকতে না পেরে আমরা রসুল স. এর নিকটে গিয়ে বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমরা যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তিনি স. বললেন, ঠিক আছে। পুনঃ আক্রমণের প্রস্তুতি গ্রহণ করো । বর্ণনাটির উদ্দেশ্য হচ্ছে__ রণকৌশলের কারণে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাদপসরণ বা পলায়ন সিদ্ধ । প্রতারণামূলক পলায়নও অসিদ্ধ নয়। তবে পুনঃ আক্রমণের সুযোগ সন্ধান করতে হবে । আমার অবস্থান স্থল তোমাদের মূল কেন্দ্র। তাই মুজাহিদেরা অনর্থক জীবন দানের পরিবর্তে আমার নিকটে ফিরে আসে । তিরমিজি, আবু দাউদ । তিরমিজি বলেছেন, হাদিসটি উত্তম। মোহাম্মদ বিন সিরিনের বর্ণনায় এসেছে, হজরত আবু উবায়দার শাহাদাতের সংবাদ জানতে পেরে হজরত ওমর বলেছিলেন, যদি তিনি আমাদের দিকে ফিরে আসতেন, তবে পেয়ে যেতেন আশ্রয়ের কেন্দ্র। আমি এখন সমগ্র মুসলিম জাহানের খলিফা । তাই আমিই এখন সকলের আশ্রয়স্থল । উপরে বর্ণিত হাদিস দু'টোর নির্দেশনা ওই অবস্থার প্রতি প্রযোজ্য হবে, যখন মুসলমানদের সেনাসংখ্যা কাফেরদের সেনাসংখ্যার তুলনায় হবে অর্ধেকের কম। বাগবীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, যে ব্যক্তি তিন জন শক্রর মোকাবিলা করার চেয়ে পলায়নকে শ্রেয়ঃ মনে করবে তাকে পলাতক বলা যাবে না। কিন্তু ওই ব্যক্তি অবশ্যই পলাতক, যে দু'জন শত্রুর মোকাবিলা না করে পালিয়ে আসে । কেউ কেউ এই হাদিসের আলোকে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকে সিদ্ধ বলেছেন। চষে মাহী. ||| 2|100118.00]7

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।