পৃষ্ঠ প্রদর্শন বা পলায়ন ও পশ্চাদপসরণকে করা হয়েছে নিষিদ্ধ । নির্দেশনাটির মমার্থ হচ্ছে__ সম্মুখ যুদ্ধে বিশ্বাসীদেরকে হতে হবে ক্ষিপ্র, আক্রমণপ্রবণ ও অকুতোভয় । এমতোক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন সম্পূর্ণতঃই নিষিদ্ধ । বাগবী এ রকম বলেছেন। আমি বলি, এখানে উল্লেখিত “যাহ্ফান' শব্দটির অর্থ প্রতিপক্ষের অতি জন্নিকটবর্তী হওয়া । বা শক্রর একেবারে সামনে চলে যাওয়া । কথাটি এসেছে *যাহাফাস্ সবিঘু' থেকে। শিশুরা নিতম্বে ভর করে চলতে শেখে, তখন ওই অবস্থাকে বলা হয় যাহাফাস্ সবিযু। “ঘাহাফাল্ বায়িরু' থেকেও শব্দটির উৎসারণ ঘটে থাকতে পারে। যাত্রা বিরতির পূর্বক্ষণে উটের ধীর পদবিক্ষেপকে বলা হয় “যাহাফাল্ বায়িরু।' এখানে “যাহাফান্"* শব্দটির মাধ্যমে এ নির্দেশনাটিই দেয়া হয়েছে যে, শক্রদলের প্রবল আক্রমণ বীর বিক্রমে প্রতিহত করতে হবে । শব্দটি একটি মূল শব্দ। তাই এর বহুবচনের শব্দরূপ এখানে ব্যবন্বত হয়নি। এ রকম আরো দৃষ্টান্ত রয়েছে । যেমন__ “কওমুন্ আদলুন" (ন্যায়-পরায়ণ সম্প্রদায়)। লাইস বলেছেন, “যাহাফুন্' অর্থ ওই দল যা সম্মিলিতভাবে সামনে ধেয়ে আসে। কামুস গ্রন্থে রয়েছে, শক্রদের যে অগ্রগামী দল সম্মুখে এগিয়ে আসে তাকে বলা হয় “যাহ্ফান।' বায়যাবী এই অর্থটিকে গ্রহণ করেছেন । তাই তিনি তার তাফসীরে লিখেছেন এ রকম __ তোমরা যখন বহুসংখ্যক শত্রুর সম্মুখীন হবে তখন পৃষ্ঠ প্রদর্শন করবে না। অর্থাৎ তোমরা স্বল্পসংখ্যক হলেও অধিক সংখ্যক সত্য- প্রত্যাখ্যানকারীদের আক্রমণ প্রতিহত করবেই করবে । বদর যুদ্ধে সত্য-প্রত্যাখ্যানকারীরা ছিলো সংখ্যাগরিষ্ঠ । আর বিশ্বাসীরা ছিলো সংখ্যালঘু । কিন্তু হুনায়েন যুদ্ধের অবস্থা ছিলো বিপরীত । সেখানে সংখ্যালঘু সত্য- প্রত্যাখ্যানকারীদের সংঘবদ্ধ প্রবল আক্রমণ প্রতিহত করতে না পেরে বিক্ষিপ্ত মুসলিম বাহিনীকে পশ্চাদপসরণ করতে হয়েছিলো । সুতরাং এক্ষেত্রে বায়যাবীর তাফসীর অপেক্ষা বাগবীর তাফসীরটি অধিকতর নির্ভরযোগ্য । অর্থাৎ এখানকার নির্দেশনাটির অর্থ এ রকম নয় যে, শক্ররা সংখ্যাগুরু হলেই কেবল বীরবিক্রমে যুদ্ধ করতে হবে এবং পৃষ্ঠ-প্রদর্শন করা চলবে না। বরং নির্দেশনাটির যথার্থ উদ্দেশ্য এই যে_-_ শক্ররা সংখ্যাগুরু, সংখ্যালঘু, শক্তিমান, দুর্বল __যাই হোক না কেনো, প্রচণ্ড তেজে তাদেরকে আক্রমণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। পৃষ্ট-প্রদর্শন করা যাবে না। অর্থাৎ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি, দলের বিরুদ্ধে দল___ এভাবেই করতে হবে শক্রর মোকাবিলা । মাসআলাঃ অধিকাংশ আলেমের অভিমত হচ্ছে, যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কবীরা গোনাহ্। চার ইমামের অভিমতও এ রকম | তবে সকলে এই শর্তটি আরোপ করেছেন যে, শক্রদের তুলনায় বিশ্বাসীদের সেনাসংখ্যা কমপক্ষে হতে ॥॥.011100118,00] তক্লীরে সাহার
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।