Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আলী! আমি কি তোমাকে এই আয়াতের মর্মার্থটি জানাবো নাঃ এর মর্মার্থ হচ্ছে__ তোমাদের কর্মফলের কারণেই পৃথিবীতে তোমাদের উপর নেমে আসে বিভিন্ন রোগ-ব্যাধি ও বিপদ-আপদ। ওই সকল বিপদ-আপদের মাধ্যমে তোমাদেরকে পাপ মুক্ত করা হয় । আখেরাতে তোমাদেরকে কোনো শাস্তি দেয়া হবে না বলেই এভাবে তোমাদেরকে সংশোধন করে নেয়া হয় পৃথিবীতেই__ যদিও সকল ক্ষেত্রে পুণ্যবান-পাপী নির্বিশেষে সকলকে শাস্তিদানের ব্যাপারে তিনি পরিপূর্ণরূপে সক্ষম ও স্বাধীন। হজরত ইকরামা থেকে তিরমিজি ও হাকেম কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক উত্তম আখ্যায়িত এক হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, বদর যুদ্ধ শেষে মদীনায় প্রত্যাবর্তনের পথে আমি বললাম, হে আল্লাহর রসুল! যাত্রা স্থগিত করে এবার কুরায়েশদের বাণিজ্য বাহিনীটির উপর হামলা করা হোক। আমাদের সঙ্গে ছিলো কুরায়েশ যুদ্ধ বন্দীরা। আমার পিতা আব্বাসও ছিলেন তাদের মধ্যে । তিনি বলে উঠলেন, এ রকম করা ঠিক নয়। রসুল স.বললেন, কেনো? হজরত আব্বাস বললেন, আল্লাহৃতায়ালা তোমাকে দু'টো দলের যে কোনো একটির উপর বিজয় দানের অঙ্গীকার করেছেন। সে অজীকার তো বাস্তবায়িত হয়েছেই। কুরায়েশ সেনাদলের উপর অর্জিত হয়েছে নিরঙ্কুশ বিজয়। রসুল স.বললেন, হে আমার পিতৃব্য! আপনি ঠিকই বলেছেন । সুরা আন্ফাল ঃ আয়াত ১৫, ১৬ প৫খিত ৯ ৫1৮46 ত5 5 পচে 5০ ৮১৬৬৯৬১ ৩০ রর 950 রগ ৮৯ 5 পার্ট $8455%4457 পুজা ৬ প ৫5 2৩৩৩? ০০০ 7) হে বিশ্বাসীগণ! তোমরা যখন সত্য-প্রত্যাখ্যানকারীদিগের সম্ম্থীন হইবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিবে না; [7 সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা স্বীয় দলে স্থান লওয়া ব্যতীত কেহ তাহাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিলে সে তো আল্লাহের বিরাগ-ভাজন হইবে এবং তাহার আশ্রয় জাহান্নাম, আর উহা কত নিকৃষ্ট! প্রথমে বলা হয়েছে___ “ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু ইজা লাকীতুমুল্‌ লাজীনা কাফারু যাহ্ফান ফালা তুও য়ালু হুমুল আদৃবারা (হে বিশ্বাসীগণ! তোমরা যখন সত্য-প্রত্যাখ্যানকারীদের সম্মুশীন হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না)। এখানে সত্য-প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে মুখোমুখী যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। তাফসীরে মাহহারী/৬৬ . |||. 81001110.001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।