Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

খারেজী বিন ইব্রাহিম বলেছেন, রসুল স. একবার হজরত জিব্রাইলকে বললেন, হে ভ্রাতা জিব্রাইল! বদর প্রান্তরে আপনি “আকদাম হাইজুম' বলেছিলেন কাদেরকে লক্ষ্য করে? হজরত জিবরাইল বললেন, বিশ্বাসীদের সাহায্যার্থে আগমনকারী ওই সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যাদেরকে আমিও আর কখনো দেখিনি । ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. কর্তৃক মুক্ত করা ক্রীতদাস হজরত আবু রাফে' বলেছেন, আমি ছিলাম আব্বাস বিন আবদুল মুত্তালিবের গোলাম । মনে মনে তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। ভিতরে ভিতরে উম্মুল ফজল ও আমিও মুসলমান হয়ে গিয়েছিলাম । কিন্তু আমরা কেউই গোত্রীয় নেতাদের দাপটে আমাদের ইমানকে প্রকাশ করতে পারিনি। হজরত আব্বাস ছিলেন ধনাঢ্য ব্যক্তি । তার প্রদত্ত খণের অনেক অর্থ আটকে ছিলো মুশরিকদের কাছে। গোত্রীয় লোকদের অসন্তোষ এবং খণের অর্থ আদায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি তার ইমানকে প্রকাশ করেননি । আর তাই সুশরিকদের বাহিনীতে যোগ দিয়ে তাকেও যেতে হয়েছিলো বদর যুদ্ধে। আল্লাহ্‌র দুশমন আবু লাহাব বদর যুদ্ধে যায়নি। সে ছিলো মন্কায়। যুদ্ধে বন্দী হয়ে হজরত আব্বাসকে যেতে হয়েছিলো মদীনায় । কিছুকাল পর রক্তপণ প্রদানের মাধ্যমে তিনি ফিরে এলেন মক্কায় । আমি ছিলাম অসহায় এক ক্রীতদাস । তীর প্রস্তুত করতাম আমি । সেদিনও জমজম কূপের পাশে বসে আমি তীর প্রস্তুত করছিলাম । চেষ্টা করছিলাম তীর চালনা শিখতে । নিকটেই উপবিষ্ট ছিলেন উম্মুল ফজল। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয়ে আবু লাহাবও বসে পড়লো । কেউ কেউ সেখানে বসে ছিলো ইতস্ততঃ বিক্ষিপ্ত অবস্থায় । তাদের একজন বলে উঠলো, ওই আসছেন আবু সুফিয়ান বিন হারেস বিন আবদুল মুত্তালিব । আবু লাহাব বললো, তাকে আমার কাছে আসতে বলো । গুরুতৃপূর্ণ সংবাদ জানা যাবে তার কাছ থেকে । লোকেরা আবু সুফিয়ানকে বললো. হে পানিওয়ালা! বলো কি খবর? আবু সুফিয়ান বললো, তেমন কিছু নয়৷ আল্লাহ্‌র কসম! মুসলমানদের সঙ্গে আমাদের ঘোর যুদ্ধ হয়েছে। কিন্ত আমরা লাঞ্কিত ও পরাজিত হয়েছি। তারা আমাদের অনেককে হত্যা করেছে। অনেককে করেছে বন্দী। কিন্তুএ্টা কোনো বড় ব্যাপার নয়! আমরা বিস্মিত হয়েছি অনেক অলৌকিক ঘটনা দেখে । সেখানে আমরা দেখেছি শাদা- কালো রঙের অশ্বের উপরে আরোহী কিছু শ্বেত-শুত্র লোক । আল্লাহ্‌র শপথ! তারা মানুষ নয়। তাদের মোকাবিলা করার সাধ্য কারো নেই । এ কথা শুনে আমি হঠাৎ বলে উঠলাম, আল্লাহ্‌র কসম! সেগুলো নিশ্চয় ফেরেশতা । আবূ লাহাব রেগে গিয়ে আমাকে চপেটাঘাত করলো । আমি মাটিতে পড়ে গেলাম । উম্মুল ফজল তখন একটি লাঠি নিয়ে এসে আবু লাহাবের মস্তকে সজোরে আঘাত করে বললো, এর ঃ তাফসীরে মাযহারী/৬৩ ॥11.0|110011 9,001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।