Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ও রোদন সমাণ্ড করুন৷ রসুল স. তার প্রার্থনা সমাপ্ত করলেন । পরিধান করলেন যুদ্ধের পোশাক । তারপর সশরীরে উপস্থিত হলেন রণপ্রান্তরে । রসুল স. এর সেই প্রার্থনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে এই সুরার আলোচ্য আয়াতগুলো । মুসলিম ও ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, সেদিন এক মুসলিম এক মুশরিকের পশ্চাদ্ধাবন করলেন । মুশরিক দ্রুত পালিয়ে যাচ্ছিলো । মুসলিম যোদ্ধা শুনতে পেলেন, এক অশ্বারোহী যোদ্ধা বলছে, হাইজুম, হাইজুম। একটু পরেই তিনি দেখলেন মুশরিক লোকটি ভূতলশায়ী হয়ে পড়লো । তার নাক কাটা ও চেহারা বিধ্বস্ত । মুসলিম সেনা অন্যদেরকেও ডেকে দেখালেন ঘটনাটি । এক আনসার সাহাবী রসুল স. সকাশে ঘটনাটি জানালেন। রসুল স. বললেন, তুমি ঠিকই বলেছো । একাজ করেছে তৃতীয় আসমানের এক ফেরেশতা । হাকেম, আবু নাঈম ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত সহল ইবনে হানিফ বর্ণনা করেছেন, বদরের যুদ্ধে আমাদের কিছু লোক তলোয়ার নিক্ষেপের আগেই দেখতে পাচ্ছিলো মুশরিকেরা ধরাশায়ী হয়ে পড়ছে । হাকেম বলেছেন, হাদিসটি বিশুদ্ধ । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত রবী বিন আনাস বলেছেন, গলদেশে ও অস্থিসন্ধিতে পোড়া দাগ দেখেই বোঝা যেতো তাকে অন্য কেউ হত্যা করেছে। ইবনে সা'দের বর্ণনায় এসেছে, হুয়াইতাব বিন আবদুল উজ্জা বলেছেন, বদর যুদ্ধে ফেরেশতার আঘাতে নিহত হয়েছিলো অনেক মুশরিক । ফেরেশতারা বন্দীও করেছিলো তাদের অনেককে । আমি স্বচক্ষে এ রকম ঘটনা প্রত্যক্ষ করেছি। মোহাম্মদ ওমর আসলামী এবং বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত আবু বুরদা বিন দীনার বলেছেন, আমি রসুল স. এর নিকটে হাজির করলাম দেহ বিচ্ছিন্ন তিনটি মস্তক । বললাম, হে আল্লাহর রসুল! এই তিন জনের মধ্যে আমি দু'জনকে হত্যা করে তাদের মস্তক ছেদন করেছি । আরেক জনকে হত্যা করেছে শাদা রঙের এক দীর্ঘকায় ব্যক্তি । আমি তাকে চিনতে পারিনি । তিনি স. বললেন, সে ছিলো এক ফেরেশতা । ইবনে সা'দের বর্ণনায় আরো এসেছে, হজরত ইকরামা বলেছেন, ওইদিন না, কারা এ রকম করেছে । দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো কারো কারো হাত। অথচ কেউ অনুমান করতে পারছিলো না, কেনো এ রকম হচ্ছে। ইবনে ইসহাক ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত আবু ওয়াকেদ লাইসি বর্ণনা করেছেন, আমি এক মুশরিককে হত্যা করতে উদ্যত হয়েছিলাম, কিন্তু আমি আঘাত হানার পূর্বেই দেখলাম, মাটিতে লুটিয়ে পড়লো তার ছিন্ন মস্তক । আমি বুঝতে পারলাম না, কে এ রকম করলো । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত তাফসীরে মাযহারী/৬২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।