আবু নাঈমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি আমার আপনার মতো দীর্ঘকায় ও বলশালী ব্যক্তিকে আবুল ইয়াসিরের মতো ক্ষীণকায় ব্যক্তি বন্দী করতে পেরেছিলো কি ভাবে! আপনি তো ইচ্ছা করলেই আবুল ইয়াসিরের গলা টিপে ধরতে পারতেন । আমার পিতা বলেছিলেন, প্রিয় পুত্র! এ রকম বোলো না। আমাকে তখন এমন কিছু দেখানো হয়েছিলো, যার ফলে আমি হয়ে পড়েছিলাম ভীত সন্ত্রস্ত 1 আমি বলি, আল্লাহতায়ালা তখন কুরায়েশদের অন্তরে মুসলমানদের ভয় প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এই ভীতি সৃষ্টি করার কথাই পরবর্তী বাক্যে বলা হয়েছে এভাবে __'ঘারা সত্য প্রত্যাখ্যান করে, আমি তাদের হৃদয়ে ভীতির সথ্গার করবো।' এরপর বলা হয়েছে -_- সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাংগে আঘাত করো ।' এ কথার অর্থ __ হে বিশ্বাসীদের সাহায্যে প্রেরিত ফেরেশতারা ! তোমরা আঘাত করো অবিশ্বাসীদের স্কন্ধদেশে, কন্ঠদেশে এবং মস্তকে । হজরত ইকরামা বলেছেন, 'ফাউকাল আনাক' অর্থ গ্রীবাদেশের উপরে । অর্থাৎ মস্তকে ৷ কেননা ঘীবাদেশের উপরেই রয়েছে মস্তক । জুহাক বলেছেন, গ্রীবাদেশেই । ফাউকা অর্থ উপর । অর্থাৎ কণ্ঠদেশেই আঘাত করো । “কুল্লা বানান" অর্থ __সকল সন্ধিস্থলে আঘাত হানো। হজরত ইবনে আব্বাস, জুরাইজ ও জুহাক বলেছেন, *বানানাতুন' এর বহুবচন 'বানান।' এর অর্থ__ হাত ও পায়ের আঙ্গুলের অস্থিসন্ধিতে আঘাত করো । কামুস প্রণেতা বলেন, শব্দটির অর্থ __আঙ্গুলসমূহ। অথবা আঙ্গুলের অগ্রভাগ । আলোচ্য বাক্যটির মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, তখন সাহায্যকারী ফেরেশতারা কেবল বিশ্বাসীদের অনুপ্রাণিত করা, অবিচলিত রাখা এবং অবিশ্বাসীদের ভীতি সৃষ্টি করার দায়িত্ই পালন করেনি, যুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছিলো । সরাসরি আঘাত হেনে হত্যা করেছিলো অনেক অবিশ্বাসীকে । হজরত ইবনে আব্বাস থেকে বোখারী, নাসাঈ এবং ইবনে মাজা বর্ণনা করেছেন, যুদ্ধের প্রান্কালে রসুল স. তার নিভৃত প্রকোষ্ঠে বসে প্রার্থনা জানালেন, হে আমার আল্লাহ্! আমি তোমার প্রতিশ্রুতির উপর নির্ভরশীল হয়ে সকলকে যুদ্ধ করার নির্দেশ প্রদান করেছি। তুমি সকল কিছু থেকে অমুখাপেক্ষী, ইচ্ছাময় । আর যদি তুমি বিশ্বাসীদেরকে পরাজিত করতে ইচ্ছা করো, তবে এ পৃথিবীতে তোমার দাসত্ব করার আর কেউ থাকবে না। রসুল স. পুনঃ পুনঃ এ রকম বলে চলেছিলেন। এক সময় হজরত আবু বকর তার পবিত্র হস্ত স্পর্শ করে নিবেদন করলেন, হে আল্লাহ্র প্রিয় রসুল! যথেষ্ট হয়েছে। এবার আপনি আপনার প্রার্থনা : ত্বাকসীরে মাষহারী/৬১ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।