রি ৯-8২২ ০0১50120422 ৬ পাঠ, পিঠ 255635984৫ 53152600128 (0 স্মরণ কর, তোমাদিগের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, 'আমি তোমাদিগের সহিত আছি সুতরাং বিশ্বাসিগণকে অবিচলিত রাখ; ' যাহারা সত্য প্রত্যাখ্যান করে আমি তাহাদিগের হৃদয়ে ভীতির সঞ্চার করিব; সুতরাং তাহাদিগের স্কন্ধে ও সর্বাংগে আঘাত কর; প্রথমে বলা হয়েছে _- “ম্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তোমাদের সঙ্গে আছি, সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো ।' এখানে বলা হয়েছে ওই ফেরেশতাদের কথা, বদর যুদ্ধের সময় যাদেরকে পাঠানো হয়েছিলো মুসলমানদের সাহায্যার্থে। “আমি তোমাদের সঙ্গে আছি' __ কথাটির অর্থ এখানে, আমার সাহায্য তোমাদের সাথে রয়েছে। কারণ আল্লাহতায়ালার সঙ্গে কারো স্থানগত বা অবস্থানগত নৈকট্য সম্ভব নয়। আল্লাহ্তায়ালা স্থানবিশিষ্ট কিংবা শরীরবিশিষ্ট নন। তিনি আনুরূপ্যবিহীন। এখানে ফেরেশতাদের প্রতি আর একটি প্রত্যাদেশের কথা উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে ___ সুতরাং মুমিনগণকে অবিচল রাখো । এ কথার অর্থ, হে আমার প্রেরিত ফেরেশতারা! তোমরা বিশ্বাসী যোদ্ধুবৃন্দকে সুসংবাদ প্রদান করো। তাদের পাশাপাশি অবস্থান গ্রহণ করে তাদের শক্তি বৃদ্ধি করো। প্রশান্তিতে ভরে দাও তাদের হৃদয় । মুকাতিল বলেছেন, ফেরেশতাগণ সেরকমই করেছিলো । তারা সারিবদ্ধভাবে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলো । বার বার উচ্চারণ করে চলেছিলো -_ - শুভ সংবাদ বিশ্বাসীদের জন্য । বিজয় অনিবার্য । এভাবে তারা তাদের কথা ও উপস্থিতির মাধ্যমে বিশ্বাসীদের অন্তরের চঞ্চলতা ও আশংকা দূর করে দিয়েছিলো । তাই সাহাবীগণের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিলো প্রশান্তি, স্বস্তি এবং নিশ্চিতি। অপরদিকে অবিশ্বাসীদের অন্তরে তারা করেছিলো ভীতির সম্ধার। তাদের দৃষ্টিতে প্রদর্শন করেছিলো মুসলমানদের সংখ্যাধিক্য । ফলে অবিশ্বাসীরা দেখতে পাচ্ছিলো মুসলমানদের সেনা সংখ্যা দ্বিগুণ অথবা চতুরগুণ। তাফসীরে মাযহারী/৬০ ঃ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।