Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ٦٦٣
📝 نص 📖 PDF

মহিমা নিয়ে । সুখ ও দুঃখ শোভিত শত সহত্র মৌনতা ও মুখরতা নিয়ে। সজল ও সচল সফলতা নিয়ে _ ব্যর্থতা নিয়ে । অস্তিত্বের অপার রহস্য ও রোদন নিয়ে। প্রেম, প্রজ্ঞা ও প্রয়োজন নিয়ে। স্মৃতি-বিস্মৃতি, অনুসৃতি, অভিমান ও মান্যতা নিয়ে । মানুষ আমরা । আমাদেরকে দেয়া হয়েছে দায়িতৃ-দীপিত জীবন। দেয়া হয়েছে অনুরাগ, সংরাগ, সমর্পণেচ্ছা ও সংক্ষোভ। আমাদের অক্ষপাতে আঁধার ও আলোকের আকর্ষণ ও বিকর্ষণ। প্রবৃত্তি চায় সুখদ অন্ধকার । তাতক্ষণিকতার তুর্য-নাদ ৷ মোহন সাময়িকতা ৷ আর হৃদয়ে রয়েছে পিপাসা অনন্তের জন্য । গভীর, গভীরতর রহস্যের জন্য। প্রবৃত্তি চায় পার্থিবতা। আত্মা চায় অপার্থিবতা । আমরা তবে কাকে মান্য করবো? প্রবৃত্তিপিষ্ট কামনা বাসনাকে? না হৃদয়জ অনন্ত তৃষ্ণঠাকে? অবিশ্বাসকে? না বিশ্বাসকে? শৃন্যতাকে? না পূর্ণতাকে? পতনকে? না উত্থানকেঃ মানুষ আমরা । ৃ্টিশেষ্ঠ। নিসর্গের নায়ক । তাই পতনের সাময়িক আনন্দ আমাদের জন্য নয়। স্থবিরতাও নয় শোভন। পতনপ্রবণতাকে অতিক্রম করতেই হবে আমাদেরকে । যেতে হবে অক্ষয়তার দিকে । সাধনা-সংকুল সিদ্ধি ও ঝদ্ধির দিকে । জাগ্রত জীবনের দিকে । অতএব মানুষ জেগে ওঠো । পথের দুঃখ তোমার ললাট-লিখন। কিন্ত তুমি পথপ্রদর্শকবিহীন নও । তোমার পরিত্রাণকে নিশ্চিত করবার জন্যই তো যুগে যুগে প্রেরিত হয়েছেন মহামানবেরা-_ প্রেরিত পুরুষেরা । অবতারিত হয়েছে আকাশজ বাণীবৈভব। শেষে পেয়েছো চরম, পরম ও সর্বশেষ মহাকল্যাণ __- মহাগ্রন্থ আল কোরআন । এই মহা আয়োজনকে তুমি অস্বীকার করো কী করে? কী করে প্রশ্রয় দাও উদাসিনতাকে, অস্বীকৃতিকে? তুমি তো মানুষ! সামনে তাকাও । দ্যাখো অনড় অস্তাচল ক্রমশঃ নিকটবর্তী হচ্ছে। দিনান্তের দুঃখ তোমাকে পেতেই হবে । ছেড়ে চলে যেতেই হবে পার্থিবতা, প্রয়োজন, সঙ্গী, সঙ্গিনী ও স্বজনকে। সমাধি-অভ্যন্তরে তখন তুমি একা । তারপর মহাপ্রলয়, মহাপুনরুথান, মহাবিচারের দিবসের মহামানবিক সমাবেশ। তারপরঃ তবে তুমি সাবধান হও হে বিস্মৃতি ও সম্তভোগপ্রবণ মানবতা । অনন্ত আবাসের চিরস্থায়ী সুখ দুঃখ নিবচিন করো এই মুহুর্তে । এখনই । বেলা তো বয়েই চলেছে। ॥111.0|1100119.0011

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.