হজরত আবুল্লাহ্ বিন মাসউদ বর্ণনা করেছেন, সমর প্রান্তরে তন্দ্রা অবতীর্ণ হয় আল্লাহ্পাকের পক্ষ থেকে । আর নামাজের সময় তন্দ্রা আসে শয়তানের পক্ষ থেকে। কাতাদার মাধ্যমে আবৃদ বিন হুমাইদ্ বর্ণনা করেছেন, সাহাবীবৃন্দের উপর এ রকম অবিস্মরণীয় তন্দ্রা অবতীর্ণ হয়েছিলো দু'বার । একবার বদর যুদ্ধের ময়দানে । আরেকবার উহুদের সমর প্রান্তরে । এরপর বলা হয়েছে __ “এবং আকাশ থেকে তোমাদের উপর বারি বর্ষণ করেন, ওই পানি দ্বারা তোমাদেরকে পবিত্র করবার জন্যে ।' এ কথার অর্থ__হে বিশ্বাসীবৃন্দ! পানির অভাবে তোমরা হয়ে পড়েছিলে তৃষ্তার্ত ও অপবিত্র । পানির উৎসগুলো ছিলো শক্রদের অধিকারে । তাই আল্লাহ্পাক দয়া করে তোমাদেরকে তৃপ্ত ও পবিত্র করবার জন্য আকাশ থেকে নামিয়েছিলেন রহমতের বৃষ্টি। হয়েছে এ রকম দয়ার্দ আচরণ । এরপর বলা হয়েছে -__ “তোমাদের নিকট থেকে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য ।” বৃষ্টি বর্ষণের আরেকটি উদ্দেশ্য বিবৃত হয়েছে এই বাক্যটিতে। সেই উদ্দেশ্যটি হচ্ছে শয়তানের কুমন্ত্রণা দূর করা। শয়তান তখন এই মর্মে কুমন্ত্রণা দিতে শুরু করেছিলো যে, তোমরা বলো, তোমরা বিশ্বাসী । তাই তোমরা আল্লাহ্র প্রিয় পাত্র । অথচ দ্যাখো, পানির সকল উৎস রয়েছে অবিশ্বাসীদের দখলে । তোমরা যদি আল্লাহ্র প্রিয় পাত্রই হয়ে থাকো, তবে তোমরা এ রকম দুরবস্থায় পড়েছো কেনো? ওজু, গোসল কিছুই করতে পারছো না তোমরা। পবিত্রতা অর্জন ব্যতিরেকে কি আল্লাহতায়ালার ইবাদত করা যায়? আর ইবাদত না করলে কি আল্লাহ্র প্রিয় পাত্র হওয়া যায়? শয়তানের এহেন কুমন্ত্রণা সেই মুহূর্তেই উবে গেলো, যখন আল্লাহতায়ালা ঘটালেন প্রবল বারিপাত । আলোচ্য বাক তাই বলা হয়েছে __ শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য । শেষে বলা হয়েছে বারি বর্ধণের আরো দু'টো উদ্দেশ্যের কথা । সে দু'টো উদ্দেশ্য হচ্ছে __ ১. হৃদয়কে দৃঢ় করবার জন্য । ২. পা স্থির রাখবার জন্য । এ কথার অর্থ __ শ্রান্তি জর্জরিত, অপবিত্র এবং শয়তানের কুমন্ত্রণা প্রভাবিত হৃদয়ে কখনো সুদৃঢ় সংকল্প প্রতিষ্ঠিত হতে পারে না। তাই বৃষ্টিপাতের মাধ্যমে আল্লাহৃতায়ালা এসকল প্রতিবন্ধকতা অপসারণ করে তোমাদের হৃদয়কে সুদ্ঢ় করবার জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। তা ছাড়া তোমাদের সামনে ছিলো বন্ধুর বালিয়াড়ি। তোমাদের বিচরণ ক্ষেত্র ছিলো অসমতল । পদবিক্ষেপ ছিলো না ্বস্তিদায়ক। বৃষ্টিপাতের মাধ্যমে এই প্রতিবন্ধকতাটিকেও সরিয়ে দিয়েছেন আল্লাহ্তায়ালা। তোমাদের চলাচল করে দিয়েছেন স্বস্তিকর । 'তোমাদের পা স্থির রাখবার জন্য” কথাটির অর্থ “যুদ্ধক্ষেত্রে তোমাদেরকে দৃঢ়পদ রাখবার জন্য' __ এ রকমও হতে পারে। : তাফসীরে মাযহারী/৫৯ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।