সুরা আন্ফাল $ আয়াত ১১ ছে এগ 250%5645540588% ৯৮51৩ ৬ াড25 ৯৮ ঠ 7$১০$:2০৪০৮৫০০৩০০০৮ ০%৩১%142৩5 7] স্মরণ কর, তিনি তাহার পক্ষ হইতে স্বস্তির জন্য তোমাদিগকে তন্দ্ৰায় আচ্ছন্ন করেন এবং আকাশ হইতে তোমাদিগের উপর বারি বর্ষণ করেন উহা দ্বারা তোমাদিগকে পবিত্র করিবার জন্য, তোমাদিগ হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদিগের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদিগের পা স্থির রাখিবার জন্য । প্রথমে বলা হয়েছে __ ইজ্ ইউগাশ্শীকুমুন্ নুয়াসা আমানাতাম্ মিন্হু (স্মরণ করো, তিনি তার পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন)। এখানে “ইজ ইউগাশৃশীকুম' কথাটিকে আল্লামা ইবনে কাসীর এবং ক্বারী আবু আমর পড়তেন-__ ইজ্ ইয়াগৃ্শাকুম | সুরা আলে ইমরানেও এ রকম উচ্চারণভঙ্গির দৃষ্টান্ত রয়েছে। সেখানে একক্থানে বলা হয়েছে __ আমানাতান্ নুয়াছাই ইয়াগৃশা। কারী নাফে শব্দটিকে উচ্চারণ করেছেন ___ ইয়ুগ্শিকৃম । এই দৃষ্টান্তটির উল্লেখ রয়েছে অন্য এক আয়াতে এভাবে -- কাআন্নামা উগশিয়াত উজুহুহুম । অন্য সকল কৃারী উচ্চারণ করেছেন, ইউগাশ্শীকুম -_ যেমন উল্লেখ করা হয়েছে এখানে । বদর যুদ্ধের তন্দ্রাচ্ছন্নতা যে সম্পূর্ণতই আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিলো, সে কথা বুঝাতেই এখানে ব্যবহৃত হয়েছে “আমানাতান্' শব্দটি । শব্দটি শাব্দিক দিক থেকে কর্মকারক । আর অর্থগত দিক থেকে কারণ বা ক্রিয়া। কেননা তন্দ্রাচ্ছন্নতাই এখানে স্বস্তির কারণ। ইউগাশৃশীকুমুন্ নুয়াসা বলতে অভ্যন্তরীণ আবেগ বা তন্দ্রালুতাকে বুঝায় । তন্দ্রা ঘনিভূত হলে নেমে আসে শ্রান্তিহারক নিদ্রা। সশস্ত্র অভিযানে বহির্গত মুসলিম বাহিনীর জন্য পরিপূর্ণ বিশ্রাম ছিলো অপরিহার্য । ঘন তন্দ্রার মাধ্যমে আল্লাহতায়ালা সেই বিশ্রাম ও স্বস্তিই তাদেরকে দিয়েছিলেন। এ হচ্ছে আল্লাহ্পাকের পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ অনুগ্রহের নিদর্শন । তাফসীরে মাযহারী/৫৮ ূ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।