বলেছিলেন, হে আল্লাহ্র রসুল! আপনার প্রার্থনা পৌছে গিয়েছে সর্পাচ্চ শিখরে (সুতরাং এবার ক্ষান্ত হোন)। কিন্তু রসুল স. এ কথা উত্তমরূপে অবগত ছিলেন যে আল্লাহতায়ালা বে নেয়াজ। সৃষ্টির বিশ্বাস কিংবা অবিশ্বাস, ইবাদত-উপাসনা -_- কোনো কিছুরই মুখাপেক্ষী তিনি নন। সুতরাং চির অমুখাপেক্ষী পবিত্র সেই সত্তার দরবারে পুনঃ পুনঃ প্রার্থনা জানানোর মধ্যেই রয়েছে দাসত্বের চরম বহিঃপ্রকাশ । অপরটির নাম নুযুলী । প্রথম অবস্থায় আল্লাহ্তায়ালার নৈকট্য এবং মুখলুকের নৈকট্য লাভ হয় নবুয়তের মাধ্যমে । দ্বিতীয় অবস্থাটি কেবল রসুলগণের জন্য সুনির্ধারিত। তারা সুয়্যুদীর পরিপূর্ণতা লাভ করার পর লাভ করেন পরিপূর্ণ নৃযুল। নুযুলের এই পরিপূর্ণতা লাভ করেছিলেন হজরত ইবাহিম। রসুলুল্লাহ স. এই মর্ধাদায় ছিলেন আরো অধিক অগ্রগামী । এই অবস্থায় সস্তার ভিতর বাহির, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ __ সকল অংশে প্রতিষ্ঠিত হয় পরিপূর্ণ ইমান। তাই এই অবস্থায় উপনীত ব্যক্তিতৃবৃন্দ কেবল আত্মিক দর্শন ও অনুভবের মাধ্যমে প্রশান্ত হন না। তারা চিত্ত প্রশান্তি লাভ করতে চান চাক্ষুস দর্শনের মাধ্যমেও । তাই হজরত ইব্রাহিম স্বচক্ষে দেখতে চেয়েছিলেন মৃতকে জীবিত করার দৃশ্য । আর রসুলুল্লাহ স.ও দেখতে চেয়েছিলেন বিজয়ের প্রকাশ্য বাস্তবায়ন। আধ্যাত্মিক সাধকবৃন্দ এসকল বিষয় সম্পর্কে সবিশেষ অবহিত। শেষে বলা হয়েছে -_ “এবং সাহায্য তো শুধু আল্লাহ্র নিকট থেকেই আসে আল্লাহ্ পরাক্রমশালী প্রজ্ঞাময় ।' উল্লেখ্য যে, ফেরেশতাদের সাহায্য সমর সরঞ্জামের অন্তর্ভৃত নয়। যুদ্ধের রীতি নীতির মধ্যেও বিষয়টিকে অন্তর্ভুক্ত করা যায় না। এ হচ্ছে আল্লাতৃতায়ালার বিশেষ অনুগ্রহ । আল্লাহতায়ালা যাকে চান, তাকেই এই অনুগ্রহদানে ধন্য করেন। দুষ্টব্যঃ প্রার্থনা শেষে রসুল স. স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন যুদ্ধের ময়দানে । তার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন হজরত আবু বকর । একাধিক অবস্থান গ্রহণ করে রসুল স. এবং হজরত আবু বকর যেমন নিজেরা যুদ্ধ করেছিলেন, তেমনি উজ্জীবিত করে তুলেছিলেন অন্যদেরকে । মোহাম্মদ বিন ইউসুফ সালেহী তার সাবিলুর রাশাদ গ্রন্থে এ সম্পর্কে সুন্দর বিবরণ দিয়েছেন। ইবনে সা'দ এবং ফারইয়ানির বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, বদর যুদ্ধের সময় আমি রসুল স. কেই বানিয়েছিলাম আমার আড়াল ও আশ্রয় । প্রচণ্ড যুদ্ধ হয়েছিলো সেদিন। আর সেদিন রসুল স.ই ছিলেন মুশরিক বাহিনীর সর্বাপেক্ষা নিকটে । ইমাম আহমদের বর্ণনায় এসেছে, হজরত আলী উল্লেখ করেছেন, আমি বদর যুদ্ধের প্রত্যক্ষদর্শী । সেদিন আমি ছিলাম রসুল স. এর প্রত্যক্ষ ছত্রছায়ায় । বর্ণনাটি নাসাঈর মাধ্যমে উল্লেখিত হয়েছে এভাবে __ যখন ঘোরতর যুদ্ধ শুরু হলো, তখন আমি আত্মরক্ষা করেছিলাম রসুল স. এর আড়ালে । ঃ তাফসীরে মাযহারী/৫৭ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।