Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, আলোচ্য বাক্যটির মর্মার্থ এ রকম__ হে আমার রসুল! আল্লাহ্তায়ালা আপনাকে বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। ততসত্েও শত্রুদের বিপুল সমরায়োজন দৃষ্টে যাতে দুর্ভাবনাকবলিত হয়ে না পড়েন, তাই আপনার নিকট পাঠানো হয়েছে সুসংবাদবাহী হজরত জিবরাইলকে এবং যোদ্ধা ফেরেশতাদেরকে । এরপর বলা হয়েছে__ ওয়ালী তাত্মাইন্না কুলুবুকুম । কথাটির অর্থ-_ এবং এই উদ্দেশ্যে যাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে। এই কথাটির মূল লক্ষ্যও রসুল স.। এখানে সেই চিত্ত প্রশান্তির কথা বলা হয়েছে, যে চিত্ত প্রশান্তি কামনা করেছিলেন হজরত ইব্রাহিম । আল্লাহতায়ালা তাকে বলেছিলেন, আমি মৃতকে জীবিত করি । তিনি বলেছিলেন, হে আমার প্রতুপ্রতিপালক ! কী ভাবে তুমি মৃতকে জীবিত করো, তা আমাকে দেখাও । আল্লাহতায়ালা বলেছিলেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলেছিলেন, নিশ্চয়ই । তবু আমি তা দেখতে চাই কেবল আমার চিত্তপ্রশান্তির জন্য । সুরা বাকারায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। হজরত ইব্বাহিমের চিত্তপ্রশান্তির নিবেদনটি ছিলো নুযুলে আতেম (চরম অবতরণ) সন্ভুত। আলোচ্য বাক্যটিতেও তেমনি দেয়া হয়েছে রসুল স. এর চরম অবতরণসম্ভুত অবস্থার পরিচয় । নুযুল (আত্মিক অবতরণ) সংঘটিত হয় উরুজের (আত্মিক উর্ধারোহণের) পর। নবী রসুলগণ উরুজের সময় আল্লাহতায়ালার একান্ত সান্নিধ্যে উপনীত হয়ে লাভ করেন অসংখ্য নেয়ামত। আর সেই নেয়ামত সমূহ তারা তাদের অনুসারীদের মধ্যে বিতরণ করেন নুযুলের পর নুযুল সংঘটিত না হলে সাধারণ মানুষের সঙ্গে তাদের সৃষ্টি হতো সুদূর ব্যবধান। ফলে তাদের মাধ্যমে উপকারপ্রাপ্তি হয়ে উঠতো দুরূহ । যে সকল নবী রসুলের এবং তাদের একনিষ্ঠ অনুসারীদের নুযুলে আতেম (চরম আত্মিক অবতরণ) সংঘটিত হয়, তাদের অনুসারীরাই হন পরিপূর্ণরূপে উপকৃত। সকল নবী রসুল অপেক্ষা রসুলুল্লাহ স. এর নুযুল ছিলো অধিকতর পূর্ণ ও পরিণত । তাই তিনি স. বিজয়ের অঙ্গীকার লাভ কর! সত্তেও বিজয়ের বাস্তবায়ন দর্শনের জন্য বদর প্রান্তরে আপন প্রকোষ্ঠে বসে পুনঃ পুনঃ প্রার্থনা জানিয়েছিলেন । তাই আল্লাহতায়ালা তার দুর্ভাবনা ও চিত্তচাঞ্চল্য প্রশমিত করার জন্য শুভ সংবাদবাহী ফেরেশতা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য যে, সাহাবী হজরত আবুদ্লাহ্‌ বিন রওয়াহার নুযুল পরিপূর্ণ ছিলো না। করবেনই । সুতরাং সে কথা তাকে স্মরণ করিয়ে দিতে হবে কেনো? পক্ষান্তরে সর্বশ্রেষ্ঠ রসুলপ্রেমিক ও রসুলানুসারী হজরত আবু বকরের নুযুল ছিলো পরিপূর্ণ । তাই তিনি নীরবে শ্রবণ করে চলেছিলেন রসুল স. এর কথা । শেষে কেবল তাফসীরে মাযহারী/৫৬ টু ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।