Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আগন্তক সৈন্যসহ তখন রসুল স. এর বাহিনীর সৈন্য সংখ্যা হয়ে গেলো কুরায়েশদের ছিগুণ । প্রচণ্ড যুদ্ধ শুরু হলো । আমার পিতৃব্যপুত্র নিহত হলো । আমি বেঁচে গেলাম । পরে ইসলাম গ্রহণের পর আমি রসুল স. কে এই ঘটনাটি বলেছিলাম জ্ঞাতব্যঃ অন্য এক বর্ণনায় এসেছে, ওই অপরিচিত অশ্বারোহী তখন উচ্চ কণ্ঠে নির্দেশ দিচ্ছিলেন, “আকদিম হাইজুম।' সম্মানিত গ্রন্থকর্তা র. তার টীকা ভাষ্যে লিখেছেন উক্দুম, ইক্দাম, আক্দিম __ তিনটি উচ্চারণই শুদ্ধ । ইমাম নববী “ইকৃদাম' উচ্চারণটিকে প্রাধান্য প্রদান করেছেন। যুদ্ধক্ষেত্রে সম্মুখগমনের নির্দেশ হিসেবে শব্দটি উচ্চারিত হয় । আর “হাইজুম"' বলে বক্ষদেশকে । এ রকমও হতে পারে যে, ওই সেনাদলের অশ্বগুলোর নাম ছিলো হাইজুম। এমতাবস্থায় উল্লেখিত নির্দেশটির অর্থ দাঁড়াবে এ রকম __ হে অশ্বারোহীরা! সম্মুখে অগ্রসর ১5৫৫৪৪৮০০৪৭ ৪৪৫৪৯ ৪৪৯৪ ল৯৪ ৮৯৫৪৪ হক ৪৩৭ ৪৪ ০৮৯৪৪ ৪৪৬র চল ৪৪৭ ৪০৭ ক সত ১৪৪০৯ ৯৮১ ৪৯৪৪৮৪৬৪৯৯৬ ০৪০৮৪ ৮৮৯৮৪৪৯৩৮৮৭৬৯৪৮৩৬৭৩০ পুইব৮৫০৪৯১০৯০৯৮১৯৩৩৯৬৭৪৯৪৯০৭৯৬৯০০৯২৬০৮৪ক আবী জায়িস থেকে বায়হাকী বর্ণনা করেছেন, বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন গিফারী গোত্রের এক লোক । তিনি বলেছেন, আল্লাহ্‌র শপথ! কোনো মানুষ আমাকে বন্দী করেনি। বদর যুদ্ধে কুরায়েশরা পরাজিত হলো । আমিও পালিয়ে যাচ্ছিলাম । হঠাৎ আমাকে বন্দী করে ফেললো শ্বেত শুভ্র বস্ত্র পরিহিত এক লোক। লোকটি ছিলো অশ্বারোহী এবং দীর্ঘ আকৃতির । তার অশ্বের পা গুলো ছিলো শূন্যে । হঠাৎ আবদুর রহমান বিন আউফ আমাকে দেখে ধরে নিয়ে এলেন রসুল স. এর নিকটে । রসুল স. বললেন, কে তোমাকে বন্দী করেছে? আমি বললাম, জানি না। তিনি স. বললেন, তোমাকে বন্দী করেছে এক ফেরেশতা । হজরত ইবনে আব্বাস থেকে ইমাম আহমদ, ইবনে সা'দ এবং ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত আবুল ইয়াসির ছিলেন ক্ষীণকায়। তদ্‌সত্তেও তিনি বন্দী করে এনেছিলেন রসুল স. এর পিতৃব্য দীর্ঘকায় হজরত আব্বাসকে। রসুল স. বললেন, হে আল্লাহ্র রসুল! অচেনা এক লোক আমাকে সাহায্য করেছিলো । বন্দী করার পূর্বে ও পরে আমি আর তাকে দেখতে পাইনি । রসুল স. বললেন, ওই লোকটিতো ছিলো ফেরেশতা ! ইবনে ইসহাক এবং ইসহাক বিন রাহ্ওয়াইহ্‌র বর্ণনায় এসেছে, শেষ জীবনে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন হজরত আবু উসায়েদ সাআদী। তিনি তখন বলেছিলেন, এখনো বদর প্রান্তরে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ওই পথটি, যে পথ বেয়ে নেমে এসেছিলো যোদ্ধা ফেরেশতারা । এখনও সে দৃশ্য আমার চোখের সামনে ভাসে । তাফসীরে মাযহারী/৫৪ ঃ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।