ছিলো একটি বর্শা। তিনি বললেন, মহা সম্মানিত ভ্রাতা মোহাম্মদ! আল্লাহপাক নির্দেশ করেছেন আপনি আপনার পূর্ণ পরিতুষ্টি ঘোষণা না করা পর্যন্ত আমি আপনার পবিত্র সংসর্গে অবস্থান করবো । এখন বলুন আপনি কি পরিতুষ্ট? রসুল স. বললেন, হ্যা। আমি এখন অত্যন্ত আনন্দিত । এ কথা শুনে হজরত জিবরাইল প্রত্যাবর্তন করলেন। দ্রষ্টব্যঃ বদর যুদ্ধের সময় কোনো কোনো ফেরেশতা মানুষের রূপ ধরে যুদ্ধ ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলো । ইবরাহিম হারসির বর্ণনায় এসেছে, হজরত আবু সুফিয়ান বিন হারেস বলেছেন, আমি যুদ্ধের সময় কিছু সবুজ পোশাক পরিহিত লোককে দেখলাম। তারা উপবিষ্ট ছিলো শাদা ও কালো বর্ণ মিশ্রিত ঘোড়ার উপর । ঘোড়াগুলোর পা ছিলো শূন্যে । বায়হাকী এবং ইবনে আসাকেরের বর্ণনায় এসেছে, হজরত সুহাইল বিন ওমর বর্ণনা করেছেন, বদর যুদ্ধের সময় আমি দেখেছি শাদা কালো রঙের চিহিত কিছু ঘোড়ার উপরে বসে অচেনা লোকেরা যুদ্ধ করে চলেছে। ঘোড়াগুলোর পা মাটিতে ছিলো না। লোকগুলো মুশরিকদের কাউকে করেছিলো হত্যা এবং কাউকে করেছিলো বন্দী । মোহাম্মদ ওমর আসলামী এবং ইবনে আসাকেরের বর্ণনায় এসেছে, হজরত আবদুর রহমান বিন আউফ বলেছেন, আমি বদর যুদ্ধের সময় রসুল স.এর ডান দিকে এবং বাম দিকে দু'জন অপরিচিত লোককে দেখলাম । তারা নির্মম হাতে বধ করে চলেছিলেন অংশীবাদীদেরকে। এরপর আবির্ভূত হলেন তৃতীয় এক অপরিচিত ব্যক্তি । তিনি অবস্থান গ্রহণ করলেন রসুল স.এর পশ্চাতে । চতুর্থ আরেকজন অপরিচিত ব্যক্তি এসে অবস্থান গ্রহণ করলেন সম্মুখ ভাগে । মোহাম্মদ বিন ওমর আসলামীর বর্ণনায় আরো এসেছে, পরবর্তা সময়ে ইসলাম গ্রহণকারী হজরত ইবরাহিম গিফারী বলেছেন, আমি এবং আমার পিতৃব্যপুত্র বদর যুদ্ধের সময়ে ছিলাম প্রতিপক্ষ । একটি কূপের পাশে ছিলাম আমরা । সেখান থেকে লক্ষ্য করলাম, কুরায়েশদের সৈন্যের তুলনায় রসুল স.এর সৈন্য সংখ্যা অনেক কম । আমি আপন মনে বললাম এখনই সমর প্রান্তরে সম্মুখ- সমরে লিপ্ত হবে পরস্পর বিরোধী দু'টো দল। আমি ইচ্ছা পূরণ করবো মোহাম্মদ ও তার সঙ্গীদের উপর । এরপর আমি উপস্থিত হলাম রসুল স.এর সেনা বাহিনীর বাম প্রান্তে। এবার পরিষ্কার বুঝতে পারলাম, রসুল স. এর সেনা সংখ্যা কুরায়েশদের সেনা সংখ্যার এক চর্তুথাংশের মতো হবে । হঠাৎ দেখলাম আমাদের মাথার উপরে এক খণ্ড মেঘ। সেদিকে তাকাতেই শুনতে পেলাম সেনা সধ্ঘালন ও অন্ত্রের আওয়াজ । অশ্বারোহী এক লোক সজোরে বলে উঠলো- _হাইজুম। সামনে চলো। সামনে চলো। ওই অশ্বারোহী গিয়ে অবস্থান গ্রহণ করলেন রসুল স. এর দক্ষিণ পাশে। এরপর মেঘ থেকে আবির্ভূত হলো আরেকদল সশস্ত্র সৈন্য। তাফসীরে মাষহারী/৫৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।