উল্লেখ্য যে, করোজ মাহাবেরীর বাহিনী কুরায়েশদের সাহায্যার্থে এগিয়ে আসতে চায়-_ এই সংবাদটি শক্র শিবিরে যথা সময়ে পৌছেনি। তাই আল্লাহতায়ালা পাচ হাজার ফেরেশতা না পাঠিয়ে পাঠিয়েছিলেন কেবল এক হাজার ফেরেশতা । আবু ইয়া'লী এবং হাকেমের বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, আমি তখন ছিলাম বদর প্রান্তরের প্রধান কৃপটির নিকটে । হঠাৎ আমার শরীরে লাগলো একটি বাতাসের ঝাপটা । এ রকম অপার্থিব ৰাতাসের ঝাপটা আমি আগে আর কখনো অনুভব করিনি । কিছুক্ষণ পর আরেকটি দামাল বাতাসের ঝাপটা অনুভব করলাম আমি। এরপর অনুভব করলাম আরেকটি বাতাসের ঝাপটা । হজরত জিবরাইল ও তার সঙ্গী এক হাজার ফেরেশতা আবির্ভূত হওয়ার কারণে অনুভব করেছিলাম প্রথম বাতাসের ঝাপটাটি। দ্বিতীয় ঝাপটাটি অনুভূত হয়েছিলো হজরত মিকাইল ও তার সঙ্গী এক হাজার ফেরেশতার আবির্ভাবের কারণে । আর তৃতীয় বাতাসের ঝাপটাটি লেগেছিলো তখন, যখন এক হাজার ফেরেশতা নিয়ে রণপ্রাত্তরে নেমে এসেছিলেন হজরত ইসরাফিল । হজরত জিবরাইলের বাহিনী অবস্থান গ্রহণ করেছিলো সম্মুখ ভাগে। আর হজরত মিকাইল ও হজরত ইসরাফিলের বাহিনী অবস্থান নিয়েছিলো যথাক্রমে দক্ষিণে ও বামে । তখন রসুল স. এর ডান দিকে ছিলেন হজরত আবু বকর এবং বাম দিকে ছিলাম আমি । বিশুদ্ধ সূত্রে ইমাম আহমদ, বায্যার এবং হাকেমের বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, যুদ্ধ শুরুর প্রাক্কালে রসুল স. হজরত আবুবকর ও আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর! তোমার সঙ্গে রয়েছে জিবরাইল । আর হে আলী! তোমার সঙ্গে রয়েছে মিকাইল । ইসরাফিলও তীর বাহিনী নিয়ে প্রস্তুত । তারা কিন্তু তোমাদের মতো কাতার বদ্ধ হয়ে যুদ্ধ করবে না। সময় রসুল স. এর সঙ্গে নামাজ পাঠ করেছি। নামাজরত অবস্থায় তার পবিত্র মুখমণ্ডলে উদ্ভাসিত হয়ে উঠলো মৃদু হাসির চিহ্ন । নামাজ শেষে আমি বললাম, হে আল্লাহ্র রসুল! আমি দেখলাম নামাজরত অবস্থায় আপনার মুখে ফুটে উঠলো মৃদু হাসি। তিনি স. বললেন, যুদ্ধ ক্ষেত্র থেকে শক্রদেরকে তাড়িয়ে দিয়ে এদিক দিয়েই যাচ্ছিলেন হজরত জিবরাইল | দেখলাম, প্রান্তরের পুবাল বাতাসে তার পাখায় লেগে রয়েছে কিছু ধুলোবালি । তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন । আমিও হাসলাম । হজরত আতিয়া বিন কায়েসের বর্ণনাসূত্রে ইবনে সা'দ এবং আবু শায়েখ লিখেছেন, যুদ্ধ শেষে লাল একটি ঘোড়ায় চড়ে হজরত জিবরাইল উপস্থিত হলেন রসুল স. এর নিকটে । তার অবয়বে তখন শোভা পাচ্ছিলো যুদ্ধের পোশাক । হাতে তাফসীরে মাযহারী/৫২ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।