এতক্ষণ ধরে অবস্থান করছিলেন আসমান ও জমিনের মাঝখানে । এখন তিনি নেমে এসেছেন নিচে । তিনি কিছুক্ষণ অন্তর্থিত থাকার পর পুনরায় আবির্ভূত হয়ে বললেন, আপনার প্রার্থনা গৃহীত হয়েছে। এসে পড়েছে আল্লাহতায়ালার সাহায্য । ইবনে ইসহাক এবং ইবনে মুনজিরের বর্ণনায় এসেছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আবির্ভূত হয়েছিলেন হজরত জিবরাইল! বোখারী ও বায়হাকীর বর্ণনায় আরো রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, বদর দিবসে রসুল স.বলেছিলেন, তোমাদের নিকট এসে পড়েছে যুদ্ধসাজে সঙ্জিত হজরত জিবরাইল ও তাঁর সঙ্গীরা। তারা সকলে অশ্বপৃষ্ঠে সমারূঢ়। আপনাপন অশ্বের লাগাম হাতে তারা যুদ্ধের জন্য প্রস্তত। এখানে উল্লেখিত “মুরদিফীনা ' শব্দটির অর্থ--- একের পর এক সারিবদ্ধ ভাবে। হজরত ইবনে আব্বাস বলেছেন, যোদ্ধা ফেরেশতারা এসেছিলো সারিবদ্ধ ভাবে এক জনের পর একজন । বর্ণনা করেছেন ইবনে যোবায়ের এবং ইবনে মুনজির। কাতাদা বলেছেন, “মুরদিফীনা” অর্থ এক জনের পর একজন । বর্ণনা করেছেন ইবনে জারীর এবং আবদ বিন হুমাইদ। কাতাদা আরো বলেছেন, আল্লাহতায়ালা প্রথমে পাঠিয়েছিলেন এক হাজার সৈনিক ফেরেশতা । পরে পাঠিয়ে ছিলেন আরো তিন হাজার। এরপর আরো এক হাজার। এভাবে ফেরেশতা সেনাদের সংখ্যা দীড়িয়েছিলো পাচ হাজারে । হজরত রেফাআ' বিন রাফে" থেকে তিবরানীর বর্ণনায় এবং ইবনে জারীর, ইবনে মুনজির ও ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, আল্লাহতায়ালা তার রসুল এবং মুসলিম বাহিনীর সাহায্যার্থে হজরত জিবরাইলের নেতৃত্বে প্রথমে প্রেরণ করেছিলেন এক হাজার ফেরেশতার একটি দল। তার পাচশত সেনার নেতৃত্ব গ্রহণ করেছিলেন হজরত জিবরাইল এবং অবশিষ্ট পাচশতের নেতৃত্ব গ্রহণ করেছিলেন হজরত মিকাইল। শায়বার বর্ণনাসূত্রে ইবনে আবী হাতেম লিখেছেন, রসুল স. সংবাদ পেলেন মুশরিকদের সাহাষ্যার্থে এগিয়ে আসতে চায় করোজ মাহাবেরীর দল। সংবাদটি ছিলো বেদনাদায়ক । তাই আল্লাহতায়ালা অবতীর্ণ করলেন___ “আলা ইয়াক ফিকুম আঁই ইউমিদুকুম রব্বুকুম বি ছালাছাতি আলাফিম্ মিনাল মালায়িকাতি মুনজিলিনা, বালাইন্ তাছবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতিকুম মিন্ ফাওরিহিম হাজা ইয়ুমদিদ্কুম রব্বুকুম বি খামছাতি আলাফিম মিনাল মালায়িকাতি মুসাওবিমিন্' (তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে সাহায্য করবেন। হ্যা, তোমরা ধৈর্যধারন এবং আল্লাহ্কে ভয় করলে তোমাদের নিকট এ রকম চিহ্ত পাচ হাজার ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন)। 2 তাফসীরে মাযহারী/৫১ ॥11.0|1100119.0011
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।