আমার আল্লাহ্! আমাকে সহায়হীন অবস্থায় পরিত্যাগ কোরো না। হে আমার আপনতম উপাস্য! আমি তোমাকে ওই প্রতিশ্রুতির মাধ্যমে স্মরণ করছি, যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছো । ইবনে আবী শায়বা, আহমদ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি প্রমুখ হজরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা করেছেন, বদর প্রান্তরে রসুল স. দেখলেন, মুশরিকদের সেনাসংখ্যা প্রায় এক হাজার। আর মুসলিম বাহিনীর সেনা সদস্য তিন শত উনিশ। তিনি স. কাবামুখী হয়ে তার পবিত্র দুই হস্ত প্রার্থনার ভঙ্গিতে আপনতম আল্লাহ্! যে বিজয়ের অঙ্গীকার তুমি আমার সঙ্গে করেছো, সেই বিজয় আজ আমাকে দান করো । হে আমার প্রিয়তম প্রভু । বিশ্বাসীদের এই দল যদি আজ ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার নামের মহিমা ঘোষণাকারী আর কেউ অবশিষ্ট থাকবে না। রসুল স. প্রার্থনা করে চলেছিলেন গভীরভাবে আবেগাপুত হয়ে । পবিত্র স্কন্ধদেশ থেকে শ্থলিত হয়ে পড়লো চাদর। কিন্তু সেদিকে তীর ভ্রুক্ষেপ মাত্র নেই । হজরত আবু বকর স্থলিত চাদর স্থাপিত করলেন যথাস্থানে । তারপর তাকে জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রিয়তম রসুল! আল্লাহপাক অবশ্যই তার কৃত অঙ্গীকার পূরণ করবেন । আপনি শান্ত হন। এরপর অবতীর্ণ হলো নিঙ্গের আয়াত __ সুরা আন্ফাল £ আয়াত ৯ ৫৫ পা ৮৯১১০১2 ১০৪৫৬৫৩৩৮৯2 ১৩৪৯ 0) স্মরণ কর, 'তোমরা তোমাদিগের প্রতিপালকের নিকট কাতর প্রার্থনা করিয়াছিলে; তিনি উহা কবুল করিয়াছিলেন এবং বলিয়াছিলেন আমি তোমাদিগকে সাহায্য করিব এক সহম্ত্র ফেরেশুতা দ্বারা যাহারা একের পর এক আসিবে ।' বদর যুদ্ধে ফেরেশ্তা বাহিনীর সাহায্যের কথা বলা হয়েছে এই আয়াতে । ওই যোদ্ধা ফেরেশতাদের সংখ্যা ছিলো এক হাজার । হজরত ইবনে আব্বাস, হজরত হাকিম বিন হাজ্জাম এবং হজরত ইবরাহিম তায়েমী থেকে বায়হাকী বর্ণনা করেছেন, বদর প্রান্তরে রসুলুল্লাহ স. এর জন্য বিশেষভাবে নির্মিত অস্থায়ী প্রকোষ্ঠে তখন উপস্থিত ছিলেন মাত্র দু'জন। রসুল স. স্বয়ং এবং হজরত আবু বকর। রসুল স. ক্ষণেকের জন্য তন্দ্রাভিভূত হয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা ভঙ্গ হলো তার | তারপর বললেন, আবু বকর! শুভসংবাদ শ্রবণ করো। হরিদ্রাভ আমামা পরিহিত এবং অশ্বোপরি উপবিষ্ট হজরত জিবরাইল তাফসীরে মাযহারী/৫০ - ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।