ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, রসুল স. হজরত আবু বকরকে নিয়ে প্রবেশ করলেন তার প্রকোষ্ঠে । সেখানে তিনি স. প্রার্থনা জানালেন__ হে আমার আল্লাহ্! তুমি আমার সঙ্গে যে অঙ্গীকার করেছো, তা পূর্ণ করো। ভাবের আবেগে আচ্ছন্্ হয়ে রসুল স. বার বার এ রকম প্রার্থনা জানাতে থাকলেন। আরো বললেন, স্বল্পসংখ্যক এই মুসলিম সেনানীর উপর নির্ভর করছে ইসলামের ভাগ্য। সুতরাং হে আমার পরম প্রভুপ্রতিপালক! তাদেরকে বিজয় দান করো। এরা যদি আজ নিশ্চিহ্ন হয় তবে কিয়ামত পর্যন্ত ভূপৃষ্ঠে তোমার ইবাদতকারী বলে আর কেউ অবশিষ্ট থাকবে না রসুল স. এর পুনঃ পুনঃ নিবেদন শুনে হজরত আবু বকর বলে উঠলেন, হে আল্লাহ্র প্রিয়তম রসুল! দয়া করে শান্ত হোন। নিশ্চয় আল্লাহতায়ালা আপনার ার্থনা পুরণ করবেন | হজরত আবু আইউব আনসারী থেকে ইবনে জারীর, ইবনে আবী হাতেম এবং তিবরানী লিখেছেন, পেরেশান হয়ে প্রার্থনা করতে দেখে হজরত আব্দুল্লাহ্ বিন রওয়াহা নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমার একটি সবিনয় জিজ্ঞাসা রয়েছে। জিজ্ঞাসাটি এই __ আল্লাহপাক তো তীর প্রতিশ্রুতি পালন করবেনই। তবে কেনো আপনি এতো কাকুতি মিনতি করে পুনঃ পুনঃ প্রার্থনা জানিয়ে চলেছেন? রসুল স. বললেন, হে ইবনে রওয়াহা! আমি তো আমার প্রতিপালককে তার প্রতিশ্রুতির মাধ্যমে স্মরণ করে চলেছি! তিনি তো তার প্রতিশ্রুতিপালন করবেনই । ইবনে সা'দ এবং ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, লড়াই শুরু হওয়ার কিছুক্ষণ পর আমি আবির্ভূত হয়েছিলাম লড়াইয়ের ময়দানে । শক্রনিধনের পর আমি ছুটে এসেছিলাম রসুল স. এর নিকটে । আমার প্রিয় রসুল কি অবস্থায় আছেন তা দেখাই ছিলো আমার উদ্দেশ্য । আমি দেখলাম, তিনি স. সেজদায় পড়ে বার বার কেবল উচ্চারণ করছিলেন, ইয়া হাইফ্যু ইয়া কাইস্যুমু। অন্য কোনো কিছু তাকে উচ্চারণ করতে শুনিনি। আমি পুনরায় ছুটে গেলাম লড়াইয়ের ময়দানে । কিছুক্ষণ যুদ্ধ করার পর পুনরায় ছুটে এসে দেখলাম, রসুল স. সেজদায় পড়ে প্রার্থনারত অবস্থায় বলে চলেছেন কেবল, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু --- ইয়া হাইয়্যু ইয়৷ কাইফ্যুমু। এর কিছুক্ষণ পর আমরা লাভ করলাম পরিপূর্ণ বিজয় । বায়হাকী হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে মাসউদ থেকে । তবে তার বর্ণনায় রয়েছে অতিরিক্ত এ কথাগুলো __ অতঃপর রসুল স. তার পবিত্র বদন ফেরালেন। আমি দেখলাম, তার পবিত্র মুখমণ্ডল পূর্ণিমার পূর্ণ শশী সদৃশ উজ্্বল। তিনি স. বলে উঠলেন, দিনান্তে আমি নিহত শত্রুদের স্থান পরিদর্শন করবো। উবায়দুল্লাহ্ বিন আব্দুল্লাহর মাধ্যমে সাঈদ বিন মনসুর বর্ণনা করেছেন, যুদ্ধের সময় রসুল স. তার নিভৃত প্রকোষ্ঠে দুই রাকাত নামাজ পাঠ করলেন। সেখানে দীড়িয়ে ছিলেন হজরত আবু বকর । নামাজ শেষে তিনি স. প্রার্থনা করলেন __হে -্ি : তাফসীরে মাযহারী/৪৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।