রসুল স. উদাত্ত কষ্ঠে ঘোষণা করলেন আল্লাহতায়ালার পবিব্রতা ও প্রশংসা ৷ উদ্দেশ্য । যে নির্দেশ আমি আল্লাহতায়ালার পক্ষ থেকে পেয়েছি, সেই নির্দেশই আমি দিয়েছি তোমাদেরকে । যুদ্ধক্ষেত্রে প্রয়োজন দৃঢ়তার ও ধৈর্যের । যদি তোমরা সহিষ্ণু ও সুদৃঢ় হও, তবে আল্লাহৃতায়ালা তোমাদেরকে বিপদমুক্ত করবেন। ওদিকে মুশরিক বাহিনীও সম্পূর্ণ প্রস্তত। মানুষের রূপ ধরে শয়তান স্বয়ং উপস্থিত ছিলো তাদের মধ্যে । সর্বপ্রথম এগিয়ে এলো নিহত ভ্রাতা প্রতিশোধের দাবিদার আমের হাজরামী | তাকে প্রতিরোধ করতে এগিয়ে গেলেন হজরত মুহাইজা বিন আয়াশ। তিনি ছিলেন হজরত ওমরের মুক্ত করা ক্রীতদাস । অল্পক্ষণের মধ্যেই শক্রর শরবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করলেন তিনি। আনসার সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন হজরত হারেসা বিন সুরাকা। তিনি শাহাদাত বরণ করেছিলেন হাইয়ান বিন ইরকা কর্তৃক নিক্ষিপ্ত তীরের আঘাতে । এবার এগিয়ে এলো উত্বা, তার ভ্রাতা শায়বা এবং পুত্র ওলিদ। ওই তিনজনকে প্রতিরোধ করতে এগিয়ে গেলেন তিনজন আনসার সাহাবী__ হজরত আউফ, হজরত মুয়াজ এবং হজরত আবদুল্লাহ্ বিন রওয়াহা। উত্বা বললো, তোমরা অনভিজাত ৷ সরে যাও । সামনে আসতে বলো কুরায়েশদেরকে । রসুল স. নির্দেশ করলেন, তোমরা সরে এসো। সম্মুখে অথ্সর হও উবায়দা, হামযা ও আলী । উত্বা বললো, হ্যা, তোমরা আমাদের সমকক্ষ ৷ উত্বার সামনে দীড়ালেন হজরত হামযা, ওলিদের সম্মুখ হজরত আলী এবং শায়বার সম্মুথে হজরত উবায়দা । হজরত হামযার তরবারীর অব্যর্থ আঘাতে মুহূর্তের মধ্যে ভূতলশায়ী হয়ে পড়লো উত্বা। হজরত আলীর অস্ত্রাঘাতে নিহত হলো ওলিদ । শায়বার সঙ্গে হজরত উবায়দার প্রচণ্ড সংঘর্ষ চললো কিছুক্ষণ ধরে। হজরত উবায়দা' আহত হলেন। তখন হজরত হামযা ও হজরত আলী ঝাপিয়ে পড়লেন শায়বার উপর। তাদের যৌথ আক্রমণে শায়বা মৃত্যুমুখে পতিত হলে! অল্পক্ষণের মধ্যে। তারপর তারা দু'জনে আহত হজরত উবায়দাকে উঠিয়ে নিয়ে এলেন রসুল স. এর সামনে । উবায়দা রসুল স. এর পবিভ্র পদযুগলে স্থাপন করলেন তার গণ্ডদেশ। বললেন, হে আমার প্রিয় রসুল! আমি কি শহীদ নই? রসুল স. বললেন, নিশ্চয়ই । হজরত উবায়দা শাহাদাত বরণ করেছিলেন যুদ্ধ শেষে মদীনায় প্রত্যাবর্তনের সময়। অপর দিকে কুরায়েশ সর্দার উত্বার ছিন্রভিন্ন মৃতদেহ উঠিয়ে নিয়ে গেলো মুশরিকেরা । বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, হজরত হামযা ও হজরত আলীর বীরত্ ব্যঞ্জকতার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে সুরা হজের এই আয়াত__ 'হাজানি খাসমানিখতাসামু ফি রব্বিহিম ।' তাফসীরে মাযহারী/৪৮ : ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।