মোহাম্মদ বিন ওমর আসলামী বেলাদরী এবং “ইমতেনা' রচয়িতার বর্ণনায় ্রসেছে, শিবির স্থাপনের পর রসুল স. হজরত ওমর বিন খাত্তাবকে কুরায়েশদের নিকট এই মর্মে প্রস্তাব পাঠালেন যে, আমি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করা পছন্দ রি না। কারণ আপনারা আমার স্বগোত্রীয় ও স্বজন। আপনাদের স্থলে অন্য কেউ হলে আমি এ রকম বলতাম না। এ কথা শুনে হাকিম বিন হাজ্জাম বললেন, মোহাম্মদের প্রস্তাবে রয়েছে সহমর্মিতা ও সহনশীলতা । সুতরাং তোমরা সংযত হও। আল্লাহ্র কসম! এ রকম ন্যায়সঙ্গত প্রস্তাব উ্থাপনের পরেও যদি তোমরা যুদ্ধে প্রবৃত্ত হও, তবে তা হবে চরম বাড়াবাড়ি। আর বাড়াবাড়ি যারা করে তারা কখনো জয়লাভ করতে পারে না। আবু জেহেল উত্তেজিত হয়ে উঠলো । বললো, শসম্ভব, আমরা যুদ্ধ পরিত্যাগ করতে পারি না। কারণ আল্লাহই আমাদেরকে শক্তিমান করেছেন । আর তাদেরকে করেছেন দুর্বল ৷ ইবনে জারীহের বর্ণনা সূত্রে ইবনে মুনর্জির এবং ইবনে আবী হাতেম দ্বারা শক্ত করে বেঁধে নিয়ো। হত্যা কোরো না। তার এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে সুরা নূন এর এ আয়াত__- ইন্না বালাওনাহুম কামা বালাওনা, আস্হাবুল জান্নাতি । সেই ভোর বেলাতেই রসুল স. তার সেনাদলকে সারিবদ্ধভাবে দাড় করালেন। একটি ছোট তীর হাতে নিয়ে তিনি স. সকলকে সোজা করে দিলেন। বললেন, এভাবেই সকলে সোজা হয়ে দাড়াও । একটুও অগ্রপশ্চাৎ হয়ো না। এরপর বললেন, যারা লৌহ বর্ম পরিহিত তারা সম্মখে অগ্রসর হও। এরপর তিনি স. যুদ্ধের পতাকা তুলে দিলেন হজরত মুসআব বিন উমায়েরের হাতে । তিনি অগ্রসর হয়ে নির্দেশিত স্থানে পতাকা স্থাপন করলেন। বদর প্রান্তরের দক্ষিণভাগে অবস্থান গ্রহণ করেছিলো মুশরিক বাহিনী ৷ আর মুসলিম বাহিনীর অবস্থান ছিলো উত্তরে । রসুল স. পুনরায় সেনাবিন্যাস করতে গিয়ে দেখলেন হজরত সাওয়াদ কিছুটা অগ্রগামী হয়েছে। তিনি স. তার হস্তধূত তীরের খোচায় তাকে সোজা করে দিলেন। হজরত সাওয়াদ বললেন, আল্লাহতায়ালা আপনাকে বানিয়েছেন ন্যায় ও সত্যের প্রতিভূ। অথচ আপনি আমাকে আঘাত করলেন। আমি এর বদলা চাই। রসুল স. তৎক্ষণাৎ তার উদরের বস্ত্র উন্মোচন করলেন এবং বললেন, বদলা নাও। উন্মোচিত উদরে চুম্বন করতে শুরু করলেন হজরত সাওয়াদ এবং তার পবিত্র শরীর জড়িয়ে ধরে ধন্য হলেন । রসুল স. বললেন, এমন করলে কেনো? হজরত সাওয়াদ বললেন, হে আল্লাহ্র রসুল! আমার মনে হয় আজ আমি শাহাদাত লাভ করবো । মন চাইছিলো, তার পূর্বে আমি আপনাকে একবার আলিঙ্গন করি। রসুল স. এবার নির্দেশ জারী করলেন, শুনে নাও সবাই। শক্ররা অগ্রসর হতে শুরু করলে তোমরাও তীর নিক্ষেপ শুরু করবে । আর তলোয়ারের মাধ্যমে যুদ্ধ শুরু করবে তখন, যখন তারা এসে পড়বে তোমাদের একেবারে কাছাকাছি । আবী উসাইয়েদ থেকে বর্ণনাটি এনেছেন আবু দাউদ । ূ তাফসীরে মাযহারী/৪ ৭ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।