উত্বা কুরায়েশ সেনাদের নিকট উপস্থিত হয়ে বললো, হে কুরায়েশ সম্প্রদায়! কী করতে চলেছো তোমরা । আল্লাহ্র শপথ! আজ যদি তোমরা বিজয়ীও হও, তবে সে বিজয় হবে সাময়িক। ভবিষ্যতে তোমরা পরাভূত হবেই। তখন তোমাদের স্বজনকে করা হবে হত্যা । তখন স্বজন হারানোর শোক সহ্য করবে কীভাবে? আর যদি তোমরা মোহাম্মদকে অন্য কোনো আরব গোত্রের মোকাবিলায় ছেড়ে দাও, তবু পরাভূত হবে তোমরা । তখন বিদ্রোহী গোত্রের হাত থেকে তোমাদের স্বজন মোহাম্মদকে রক্ষা করাও হয়ে পড়বে কঠিন। তখনও তোমরা হবে অপমানিত, লাঞ্কিত। তাই হে কুরায়েশ জনতা! তোমাদের সকল লজ্জা আজ অর্পণ করো আমার স্কন্ধে। চারিদিকে ঘোষণা করে দাও, উত্বা স্বয়ং রণপ্রান্তরে হাজির । সে কখনো কাপুরুষ হতে পারে না। হাকিম এবার উপস্থিত হলো আবু জেহেলের কাছে। দেখলো, আবু জেহেল উত্তমরূপে যুদ্ধের পোশাকে সঙ্জিত হচ্ছে। বললো, হে আবুল হাকাম! উত্বা আমাকে আপনার নিকট এ কথাগুলো জানাতে বলেছেন। সবকথা শুনে আবু জেহেল বললো, উত্বা মোহাম্মদ ও তার সঙ্গীদেরকে কোমল দৃষ্টিতে দেখে থাকে। আমি সেরকম নই। আল্লাহ্র কসম! আজ মোহাম্মদের সঙ্গে চূড়ান্ত মীমাংসা না করে আমি এ স্থান পরিত্যাগ করবো না । উত্বার পুত্র ইসলাম গ্রহণ করেছে। সে তার পুত্রের নিরাপত্তা চায়। এরপর আবু জেহেল নিহত ওমর হাজরামীর আত্মীয়দের ডেকে বললো, তোমরা উত্বার প্রতি লক্ষ্য রেখো । সে আমাদের লোকদেরকে হতোদ্যম করে দিতে চায়। তোমরা সকলকে তাদের প্রতিজ্ঞায় অটল থাকার কথা স্মরণ করিয়ে দাও। আর আজই বদলা নাও তোমাদের ভাইয়ের রক্তের । হে হাজব্ামী গোত্র! তোমরা সকলকে" স্মরণ করিয়ে দাও, কুরায়েশ ও হাজরামী গোত্রদ্য় পরস্পরকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ । আবু জেহেলের কথা শুনে নিহত ওমর হাজরামীর ভাই আমের হাজরামী মাথা নিচু করে চিৎকার করে ফরিয়াদ জানাতে থাকলো, হায় ওমর! তোমার রক্তের বদলা কি আমরা নিতে পারবো না। তার চিৎকার শুনে সকলেই উত্তেজিত হয়ে উঠলো । যুদ্ধের ব্যাপারে কারো মধ্যে আর কোনো দ্বিধাছন্দ রইলো না! পুত্র বাৎসল্যের কারণে উত্বা ছিলো যুদ্ধের প্রতি অনীহ। কিন্তু সে-ও দ্বিধাদ্ন্ ফেলে প্রস্তুত হলো যুদ্ধের জন্য । সে ঘোষণা করলো, এক্ষুণি প্রমাণিত হবে কে দুর্বল এবং কে সবল। দাও আমার শিরন্ত্রাণ। পরপর কয়েকটি শিরস্তাণ দেয়া হলো তাকে। কিন্তু কোনোটি তার মাথায় লাগলো না। কারণ তার মাথা ছিলো প্রকাণ্ড। কাজেই সে চাদর দিয়ে জড়িয়ে নিলো তার মাথা । আবু জেহেলও তার তরবারী কোষমুক্ত করলো এবং আঘাত করলো তার ঘোড়ার পশ্চাৎদেশে। এ দৃশ্য দেখে ইমা বিন রিহ্দা বলে উঠলো, এটাতো দেখছি বড়ই বেয়াড়া। তাফসীরে মাষহারী/৪৬ এ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।