Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

যে আমাদের জলাধার থেকে পানি পান করবে আজ এই রণপ্রান্তরে তার মৃত্যু অনিবার্ধ। ব্যতিক্রম কেবল হাকিম বিন হাজ্জাম। বলা বাহুল্য, অনেকের সাথে রসুল স. এর জলাধারে পানি পান করা সত্তেও হাকিম বিন হাজ্জাম সেদিন বেঁচে গিয়েছিলেন। পরে তিনি ইসলামও গ্রহণ করেছিলেন । পরবর্তী সময়ে তিনি শপথ উচ্চারণ করতেন এভাকে_ কসম ওই আল্লাহ্‌র, ধিনি বদর যুদ্ধে আমাকে বাচিয়ে দিয়েছিলেন। কুরায়েশেরা তাদের অবস্থান সুদৃঢ় করার পর উমায়ের বিন ওয়াহাবকে মুসলমানদের সঠিক সেনাসংখ্যার খবর সংগ্রহের জন্যে পাঠালেন । পরবর্তী সময়ে এই উমায়ের মুসলমান হয়েছিলেন । উমায়ের তার ঘোড়া ছুটিয়ে মুসলিম বাহিনীর চতুর্দিকে চক্রাকারে ঘুরে এসে বললো, মুসলমানদের সেনা সংখ্যা তিনশ'র মতো হবে। পেছনে তাদের কোনো সাহায্যকারী দলও নেই । তবে কিছু লোককে আমি দেখেছি সুদর্শন উটের উপরে আরোহণ করে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে অন্ত্রসঙ্জিত দেহরক্ষী । পানি পান করার সময়েও তারা কথা বলে খুব সাবধানে । তাদের চেহারা বন্রকঠিন। চোখের দৃষ্টি সাপের মতো-_- ভয়ঙ্কর। তাদেরকে দেখে আমার মনে হলো তোমাদেরকে হত্যা করার আগে তারা কেউ-ই মৃত্যুবরণ করবে না। এখন তোমরা ভেবে দেখো কি করবে? কুরায়েশেরা এবার পাঠালো আবু সালমা জিসমিকে ৷ সে তার ঘোড়ায় চড়ে মুসলিম বাহিনীর আশেপাশে চক্কর দিয়ে ফিরে এসে বললো, আল্লাহ্‌র কসম! আমি তাদের মধ্যে চর্ম-বর্ম পরিহিত কোনো সৈন্য দেখিনি। তাদের কোনো যুদ্ধাশ্ব নেই। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রও নেই। কিন্তু তাদের চেহারায় রয়েছে অসীম সাহসিকতার ছাপ । তারা মুসলমান । মৃত্যুভয় বলে কোনো কিছু তাদের নেই । তাদের হাতের তলোয়ারই তাদের সবকিছু । আর আমি তাদের মধ্যে দেখেছি নীলচক্ষুবিশিষ্ট কিছু লোক। আর তাদের পদতলে বিছানো রয়েছে যেনো পাথরের পাটি। এবার তোমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করো । হাকিম বিন হাজ্জাম কথাগুলো শুনে যাচ্ছিলেন। তিনি উত্বা বিন রবীয়ার নিকটে গিয়ে বললেন, হে আবুল ওয়ালিদ! আপনি আমাদের নেতা । আপনি আজ এই ক্ষণে এমন কিছু কি করতে পারেন না, যার কারণে আপনি চির স্মরণীয় হয়ে থাকবেন। উত্বা বললো, কী বলতে চাও তুমি? হাকিম বললেন, আপনি ওমর হাজরামীর রক্তপণ নিজে থেকে পরিশোধ করে দিয়ে কুরায়েশদেরকে নিয়ে স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারেন। আপনার এ রকম উদ্যোগ গ্রহণের ফলে এক্ষুণি সমাপ্ত হয়ে যাবে স্বজন-হননের এই রক্তাক্ত অধ্যায় । উত্বা বললো, তবে তুমি আৰু জেহেলের কাছে যেয়ে বলো, আমি এ প্রস্তাবে সম্মত। ওমর হাজরামী ছিলো আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ । তাই আমি তার রক্তপণ দিতে পিছপা হবো না। এরপর এ তাফসীরে মাষহারী/৪৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।