অমুক ব্যক্তির নিহত হওয়ার স্থান। আর অমুক ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই স্থানটিতে । রসুল স. কর্তৃক প্রদর্শিত ওই স্থানগুলোতেই নিহত হয়ে পড়েছিলো কুরায়েশদের বিভিন্ন নেতা_ যাদের নামও তিনি স. উল্লেখ করেছিলেন। আহমদ, মুসলিম প্রমুখ । হজরত রাফে' বিন খাদিজ থেকে তিবরানী বর্ণনা করেছেন, বদরের যুদ্ধের সময় রসুল স. বলেছেন, যার অলৌকিক হাতে আমার জীবন, সেই পবিত্র সত্তার শপথ! মুসলমান ঘরের কোনো সন্তান সারা জীবন ধরে আল্লাহতায়ালার পূর্ণ আনুগত্য করলেও তোমাদের এই এক রাতের (যুদ্ধ পূর্ববর্তী রাতের) মর্যাদায় পৌছতে সক্ষম হবে না। তিনি স. আরো বলেছেন, এই যুদ্ধে অংশ গ্রহণকারী ফেরেশতারাও মর্ধাদার দিক দিয়ে ওই ফেরেশতাদের অপেক্ষা উত্তম, যারা এ যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। এই বর্ণনাসুত্রভূত কেবল একজন বর্ণনাকারী সেকাহ্ (নির্ভরযোগ্য বা বলিষ্ঠ)। নাম তার জাফর বিন মুয়ালাস। কিন্ত্ তিনি প্রসিদ্ধি লাভ করেছেন কেবল জাফর নামে । রসুল স. যুদ্ধপ্রান্তরে উপস্থিত হলেন ভোর বেলায়। অপর দিকে শক্ররাও প্রস্তত। মুসলমান বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। তদুপরি তারা চায় ওমর হাজরামীর রক্তের বদলা নিতে । কিছুকাল পূর্বে সে নিহত হারামি কিতালিন ফিহি'_ আয়াতের তাফসীরে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। রসুলুল্লাহ্ স. টিলার উপর থেকেই লক্ষ্য করছিলেন শক্রদের গতিবিধি। সর্বপ্রথম ঘোড়া ছুটিয়ে অগ্রসর হলে! জাময়া বিন আসওয়াছ। তার পশ্চাতে উপবিষ্ট ছিলো তার পুত্রও । পিতা-পুত্র ঘোড়ায় চড়ে একটি চক্কর দিলো । উপযুক্ত অবস্থান খুজছিলো তারা । রসুল স. তাদেরকে দেখে বললেন, এরা কুরায়েশ। অহংকারী ও উদ্ধত। হে আমার আল্লাহ্! এরা আপনার রসুলকে অস্বীকার করেছে। আপনার রসুলের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে চায় । আপনি আমার সঙ্গে যে বিজয়ের অঙ্গীকার করেছেন, আজ প্রভাতে সেই বিজয় আমাদেরকে দান করুন। শতক্রদলকে ধ্বংস করে দিন। তিনি স. দেখলেন অদূরে একটি লাল উটের উপরে উপবিষ্ট রয়েছে উত্বা বিন রবীয়া। বললেন, যদি কুরায়েশেরা ওই লাল উটের আরোহীর পরামর্শ মেনে নিতো তবে লাভ করতো কল্যাণ। ওই আরোহীর নাম উত্বা। সে কুরায়েশদেরকে যুদ্ধ করতে নিষেধ করেছিলো। আবু জেহেল বলেছিলো, উত্বা কাপুরুষ । তাই যুদ্ধে যেতে ভয় পায় । মুসলমানদের অবস্থান সুদৃঢ় হওয়ার পর রসুল স.এর নির্দেশে নির্মিত বিন হাজ্জামও ছিলো তাদের মধ্যে । রসুল স. বললেন, ওদেরকে আসতে দাও। তাফসীরে মাযহারী/8৪ ঃ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।