Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

বড় ছোট সকল কৃপ ও নির্বরিণীই ছিলো পাহাড়ের ওপাশে । তাই পানির প্রত্রবণগুলো দখল করা হয়ে পড়েছিলো অত্যাবশ্যক । এই গুরুত্বপুর্ণ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণার্থে হজরত হাব্বাৰ বিন মুনজির বললেন, ইয়া রসুল্লাল্াহ্‌! আমাদের বর্তমান অবস্থান কি আল্লাহতায়ালার পক্ষ থেকে প্রত্যাদেশানুযায়ী নিধরিণ করা হয়েছে? না এ আপনার সমরকৌশল? রসুল স. বললেন, না। এ আমারই যুদ্ধ-কৌশল । হজরত হাব্বাব বললেন, তাহলে বলি, এখনই সম্মুখে অগ্রসর হয়ে পানির অবস্থানগুলো দখল করে নেয়া উচিত । আরো উচিত একটি বৃহৎ জলাধার নির্মাণ করা __ যে জলাধারটি সংযুক্ত থাকবে পানির উৎসগুলোর সঙ্গে। এ রকম করতে পারলে আমরা আর পানির অসুবিধায় পড়বো না। তখন অসুবিধায় পড়বে শক্ররা। রসুল স. বললেন, এটা কি তোমার সুচিস্তিত অভিমত? হজরত হাব্বাব বললেন, হ্যা । ইবনে সা'দ লিখেছেন, তখন হজরত জিব্রাইল অবতীর্ণ হয়ে বললেন, হে আল্লাহ্‌র রসুল! হাব্বাবের পরামর্শটি যথার্থ। রসুল স. তৎক্ষণাৎ তার বাহিনী নিয়ে অগ্রসর হলেন । বিপর্যস্ত ও অপ্রস্তুত কুরায়েশেরা কিছু বুঝে উঠবার আগেই তিনি স. অধিকার করে বসলেন পানির উৎসগুলো। নির্মাণ করলেন একটি বৃহৎ জলাধার। নালা খনন করিয়ে সেগুলোকে যুক্ত করে দিলেন জলাধারটির সঙ্গে। সঙ্গীদের পানির প্রয়োজন নিশ্চিত করলেন তিনি এভাবে। হজরত সা'দ বিন মুয়াজ নিবেদন করলেন, হে আল্লাহ্‌র রসুল! আমরা আপনার জন্য একটি কুটির নির্মাণ করেছি। আপনি দয়া করে সেখানে অবস্থান গ্রহণ করুন। সেখানে আমরা গড়ে তুলেছি নিরাপত্তা বেষ্টনী । প্রস্তুত রেখেছি উট । আমরা সেখানে আপনাকে নিরাপদে রেখে প্রচণ্ড বেগে ঝাপিয়ে পড়বো শক্রদলের উপর । যদি আমরা বিজয়ী হই, তবে তো ভালোই । আর যদি অন্য কিছু ঘটে যায়, তবে আপনি ওই উটে চড়ে নিরাপদে পৌছে যেতে পারবেন ওই সকল লোকের নিকট, যাদেরকে আমরা পশ্চাতে রেখে এসেছি। তাদের ভালোবাসা আমাদের চেয়ে কোনো অংশে কম নয়। আপনাকে পেলে তারা অবশ্যই পুনরাক্রমণের প্রস্তুতি গ্রহণ করবে । আপনার নিরাপত্তা জীবন দিয়ে হলেও নিশ্চিত করবে । রসুল স. হজরত সাপ্দকে সাধুবাদ জানালেন এবং সকলের জন্য দোয়া করলেন। এরপর রসুল স. উঠে পড়লেন উঁচু টিলায় নির্মিত তার নিজন্ব কুটিরে। উঠে দেখলেন, এখান থেকে যুদ্ধপ্রান্তরের সকল অবস্থা নিরীক্ষণ করা যায়। তিনি স. তার সঙ্গে রাখলেন কেবল হজরত আবু বকরকে। প্রবেশ ছারে পাহারারত রইলেন হজরত সা'দ বিন মুয়াজ। হস্তে ধারণ করলেন উন্মুক্ত অসি। রসুল স. সেখান থেকে যুদ্ধের ময়দানে গমন করলেন, বললেন, ওই দেখো ওই স্থানটি তাফসীরে মাযহারী/৪৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।