বনী হাশেমও ফিরে যেতে চাইলো । কিন্তু আবু জেহেল তাদের জন্য সৃষ্টি করলো এক কৃত্রিম সমস্যা । বললো, এদেরকে হাত ছাড়া করা ঠিক নয়। এদেরকে রাখতে হবে মরুদ্যানের কোনো উপত্যকায় । প্রয়োজনে কুরায়েশ যুবকেরা তাদেরকে পাহারা দিয়ে রাখবে ৷ বদরের পানির কুপটি অধিকার করে বসলো মুশরিক বাহিনী । মুসলমানেরা পড়ে গেলেন বিপাকে । পানির অভাবে তৃষ্ঠার্ত হয়ে পড়লেন তারা । চারিদিকে কেবল ধু ধু বালুকারাশি। পানির অভাবে পানাহার, ওজু, গোসল ___ সব কিছু বন্ধ হয়ে গেলো তাদের । সুযোগ বুঝে শয়তান তাদেরকে এই মর্মে কুমন্ত্রণা দিলো যে __- তোমরা না বিশ্বাসী! তোমরা না আল্লাহ্র প্রিয় পাত্র! তোমাদের রসুলও তো রয়েছেন তোমাদের সঙ্গে । অথচ দেখো যাদেরকে তোমরা মন্দ বলো, সেই মুশরিকেরাই পেয়েছে পানির অধিকার । তাহলে ভেবে দ্যাখো, আল্লাহ্র প্রিয় পাত্র কারা? তোমরা, না তারা? আল্লাহ্তায়ালা বিশ্বাসীদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে রক্ষা করলেন। ওই রাতেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আর বৃষ্টির ফলে মুসলমানদের অবস্থান হয়ে উঠলো অধিকতর স্বচ্ছন্দ । নিন্নভূমিতে জমে রইলো প্রচুর পানি । মুসলমানেরা সেই পানি দিয়ে নিজেদের এবং পশুপালের সকল প্রয়োজন পূর্ণ করলেন। কিন্তু এই প্রবল বারিপাত মুশরিকদের অবস্থানকে করে তুললো বিপর্যস্ত । তাদের চারিপাশ হয়ে উঠলো কর্দমাক্ত ও পিচ্ছিল। ওই রাতে ঘটলো আর একটি আশ্চর্যজনক ঘটনা। আল্লাহপাক তাদের প্রতি অবতীর্ণ করেছিলেন এক অপার্থিব তন্্রা। ফলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন তারা। ওই তন্দ্রা ছিলো আল্লাহ্্পাকের বিশেষ রহমতের এক অলৌকিক বর্ষণ। সারা রাত ধরে প্রবল ৃষ্টিপাতে সিক্ত ও শীতল হয়ে উঠেছিলো বাইরের মৃত্তিকা । আর সাহাবীগণের হৃদয় ও চেতনা পূর্ণরূপে সিক্ত ও প্রশান্ত হয়ে উঠেছিলো আল্লাহ্পাকের অপার রহমতের অলৌকিক বর্ষণে । নিদ্রারূগী সেই রহমতের সমুদ্রে তাই সারারাত নিমগ্ন ছিলেন তারা । আবু ইয়া'লী ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, বদর যুদ্ধের সময় মেকদাদ ছাড়া অন্য কারো কোনো বাহন ছিলো না । আর সেই বর্ষণ সিক্ত রাতে কেবল রসুল স. ছাড়া এমন কেউই ছিলো না, যে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েনি । রসুল স. সেই রাতে বৃক্ষের নিচে স্থাপিত তার তীবুর মধ্যে সারারাত ধরে নামাজ পড়ে কাটিয়েছিলেন। আর ওই রাত ছিলো জুমআর রাত । তখন আমাদের ও মুশরিক বাহিনীর মধ্যে ছিলো কেবল একটি ছোট্ট পাহাড়ের অস্তরাল। রসুলে পাক স. শক্রদলের যুদ্ধ প্রস্তুতি এবং অবস্থান সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করলেন হজরত আবদুল্লাহ্ বিন মাসউদ এবং হজরত আম্মার বিন ইয়াসিরকে। তারা শক্রদের গতিবিধি লক্ষ্য করে এসে জানালেন, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে শক্রদের অবস্থা হয়ে পড়েছে নাজুক । তাদের বিচরণ হয়ে পড়েছে বিপর্যস্ত । তাই তারা এখন অপ্রস্তুত । এখন আমরা অগ্রসর হলে সহজেই অধিকার করতে পারবো পানির কুপগুলো। অফসীরে মাহহারী২ |||||||৪1001118,001
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।