Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

কাফেলাটি চলে গেলো মুসলিম বাহিনীর আওতার বাইরে । মক্কার সন্নিকটে পৌছে আবু সুফিয়ান কায়েস বিন ইমরানের মাধ্যমে কুরায়েশদের সেনা বাহিনীর নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করলো যে, আমাদের বাণিজ্য কাফেলা এখন নিরাপদ । অতএব, তোমরা এখন ফিরে এসো । কুরায়েশদের সেনাদল তখন জুহফায় । আবু সুফিয়ান কর্তৃক প্রেরিত সংবাদ শুনে আবু জেহেল বলে উঠলো, আল্লাহ্‌র কসম! বদর মেলায় অংশ গ্রহণ না করে আমরা ফিরবো না। তিনদিন অবস্থান করবো সেখানে । উট জবাই করবো । বসাবো ভোজসভা । শরাব পান করবো । অনুষ্ঠিত হবে নাচ-গানের মহফিল। এ রকম করলে আমাদের পরাক্রম ও শক্তিমত্তার সংবাদ ছড়িয়ে পড়বে সবখানে । ভীত হবে মুসলমানেরা । উল্লেখ্য যে, তখন মেলার সময়ও হয়ে পড়েছিলো অত্যাসন্্। কুরায়েশ নেতারা প্রথম থেকেই যুদ্ধ যাত্রার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে আসছিলো । হারেস বিন আমের, উমাইয়া বিন খালফ, রবীয়ার দুই পুত্র __ উত্বা এবং শায়বা, হাকেম বিন হাজ্জাম, আবুল বুখতারী, আলী বিন উমাইয়া বিন খলফ্‌ ও আবুল আ"স প্রমুখ কুরায়েশ নেতাদের মনোভাবও ছিলো যুদ্ধের বিরুদ্ধে । তাই আবু জেহেল তাদেরকে কাপুরুষ বলে উত্তেজিত করেছিলো । বলেছিলো প্রতিশোধ গ্রহণার্থে সংকল্পবদ্ধ হও। আবু জেহেলের উস্কানি ও চাপের মুখে শেষ পর্যন্ত উল্লেখিত নেতারাও যুদ্ধে গমন করেছিলো । আবু সুফিয়ানের নিরাপদ প্রত্যাবর্তনের সংবাদ জানতে পেরে তারা মনে করতে লাগলো, এবার ফিরে যাওয়াই উত্তম । আখনাস বিন শরিফ ছিলেন বনী জুহরার মিত্র। আবু সুফিয়ানের বাহিনীর নিরাপদ প্রত্যাবর্তনের সংবাদ জানতে পেরে আখনাস বনী জুহরার লোকদেরকে বললো, তোমরা তো আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনীর অর্তভক্ত মাখরামা বিন নওফেলের জীবন ও সম্পদ রক্ষার জন্য এসেছিলে । এখন শুনলে তো, বাণিজ্য বাহিনী নিরাপদে মক্কায় প্রত্যাবর্তন করেছে। আল্লাহ্‌ দয়া করে তোমাদের লোকের জীবন ও সম্পদ নিরাপদ করে দিয়েছেন। সুতরাং তোমরা এবার মক্কায় ফিরে যাও। বনী জুহরার সংখ্যা ছিলো এক শত । অন্য এক বর্ণনায় রয়েছে তিন শত। আখনাসের কথা শুনে বনী জুহরার সকল লোক ফিরে গেলো মক্কায় । রয়ে গেলো কেবল দু'জন ___ মুসলিম বিন শিহাব এবং তার এক চাচা । তারা দু'জনেই কাফের অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়েছিলো । হজরত ইবনে সা'দের বর্ণনায় এসেছে, সংবাদ প্রদান শেষে সংবাদ বাহক ফিরে গেলো মন্কায়। আবু সুফিয়ানকে বললো, আমাদের কাফেলার নিরাপদ প্রত্যাবর্তনের সংবাদ জেনেও আমাদের লোকেরা যুদ্ধ করতে চায় । আবু সুফিয়ান বললো, আহা আমার গোত্র! তোমরা এখন ওমর বিন হিশামের (আবু জেহেলের) ফাদে বন্দী। রর তাফসীরে মাযহারী/৪১ |1|1.01100119,00|1

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।