জেহেল বিন হিশাম এবং উমাইয়া বিন খলফ্। জারো এসেছে হাজ্জীজের দুই পুত্র নুবাইয়াহ্ ও লুসবাহ্, সহল বিন আমর ও আমর বিন আবদুদ । রসুল স. বললেন, তবে তো মন্ধা তার হৃদয়কে এবার মক্কার বাইরে নিক্ষেপ করেছে। ইবনে আবিদের বর্ণনায় এসেছে, দশদিন পথ চলার পর আমরা উপস্থিত হলাম জুহফায় | সেখান থেকে শক্রদলের গতি বিধির সংবাদ সংগ্রহের জন্য বের হয়ে গেলেন হজরত লবিস বিন আমর এবং হজরত আদি বিন আবিল জগাবা । তারা এক স্থানে গিয়ে দেখলেন, একটি কুপ থেকে দু'জন লোক পানি উঠিয়ে তাদের মশক পূর্ণ করছে। আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনীর মাজ্দি বিন ওমর জুহনীও উপস্থিত রয়েছে সেখানে । সেখানে এক ক্রীতদাসী আর এক ক্রীতদাসীর হাত ধরে টানছিলো এবং বলছিলো, বলো আমার খণ পরিশোধ করবে কবে? ক্রীতদাসীটি বললো, কুরায়েশদের কাফেলা কাল অথবা পরশুর মধ্যেই এখানে এসে পৌছবে । তখন আমি তাদের কাজ করে দিয়ে কিছু উপার্জন করতে পারবো এবং তোমার খণ পরিশোধ করতেও সক্ষম হবো। এ কথা শুনে মাজদী বলে উঠলো, ওকে ছেড়ে দাও। সে ঠিক কথাই বলেছে। হজরত লবিস এবং হজরত আদি তাদের কথাবার্তা শুনে নীরবে তাদের উটে চড়ে ফিরে এলেন আপন শিবিরে ৷ সব কথা খুলে বললেন রসুল স.কে। ইবনে ইসহাক প্রমুখ লিখেছেন, বাণিজ্য সন্তার নিয়ে সিরিয়া থেকে মন্কায় যাতায়াত করতে হয় মদীনার পাশ দিয়ে। আবু সুফিয়ান তাই ভয়ে ভয়ে পথ অতিক্রম করছিলো । এক স্থানে থেমে সে পানি সংগ্রহ করতে পাঠালো জমসম বিন ওমরকে। সেও ফিরতে দেরী করলো । ওদিকে পানি আনতে গিয়ে কূপের পাড়ে মাজদি বিন ওমরের সাথে দেখা হলো জমসমের । জমসম তাকে জিজ্ঞেস করলো, অপরিচিত কোনো লোকের সঙ্গে তোমাদের দেখা হয়েছে কি? মাজদি বললো, দু'জন উ্্ারোহী এসেছিলো । তারা ওই টিলাটির নিকটে তাদের উট বেঁধে রেখে এই কূপ থেকেই তাদের মশক পূর্ণ করেছে। জমসম ফিরে এসে আবু সুফিয়ানকে এ কথা জানালো । আবু সুফিয়ান তৎক্ষণাৎ উপস্থিত হলো সেই টিলাটির কাছে, যেখানে পানি নিতে আসা আগন্ত্রকদ্বয় বেধে রেখেছিলো তাদের উট । সেখানে পড়েছিলো উটের কিছু জমাট বিষ্ঠা । ওই বিষ্ঠা হাতে নিয়ে সজোরে মাটিতে নিক্ষেপ করতেই বেরিয়ে এলো খেজুরের আঁটি । ওই আঁটির আকার দেখেই আবু সুফিয়ান বুঝে নিলো, আগন্তকদ্ধয় ছিলো মদীনাবাসী। এ কথাও বুঝতে পারলো যে, মদীনা থেকে মোহাম্মদের বাহিনী কাছাকাছি কোথাও এসে উপস্থিত হয়েছে। আবু সুফিয়ান তৎক্ষণাৎ তার বাহিনীকে বদর প্রান্তরের বা পাশ দিয়ে পরিচালিত করলো সমুদ্র সৈকতের পথে। নির্দেশ দিলো, এবার পথ পরিক্রমণ করতে হবে অতি দ্রুত এবং বিরতিহীনভাবে। এভাবে বাণিজ্য তাফসীরে মাযহারী/৪ ০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।