Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে)। কথাটি দ্যর্থবোধক । একটি অর্থ -_ আমাদের উৎপত্তি হয়েছে তরল শুক্রানু থেকে । আরেকটি অর্থ -_ আমাদের আগমন ঘটেছে পানি বহুল বা নদী- নালা পরিবেষ্টিত দেশ থেকে । আত্ম পরিচয় গোপন করার উদ্দেশ্যেই রসুল স. এ রকম জবাব দিয়েছিলেন । কিন্তু বৃদ্ধটি বুঝে নিয়েছিলো, সম্ভবতঃ তারা প্রসিদ্ধ বনী মাইস্‌ সামায়ী গোত্রের লোক। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, শক্রদলের গতিবিধির সংবাদ নিয়ে রসুল স. ও হজরত আবু বকর সেনা শিবিরে ফিরে এলেন। ততক্ষণে মরু চরাচরে নেমে এসেছে সন্ধ্যা। বদর প্রান্তরের সন্নিকটে ছিলো একটি কুপ। দুশমনদের সংবাদ সংগ্রহের জন্য সেই কূপের দিকে এবার তিনি স. প্রেরণ করলেন হজরত আলী, হজরত যোবায়ের বিন আওয়াম এবং হজরত সা'দ ইবনে আবী ওয়াঞ্কাসকে। এই ত্রয়ী সাহাবী সেখানে গিয়ে দেখলেন, তিনজন লোক সেখানে মদ্যপানে রত। তাদের মধ্যে একজন ছিলো বনী হাজ্জাজের গোলাম আসলাম ও অপর জন বনী আস বিন সাঈদের গোলাম আবু ইয়াসির । তারা এই দু'জনকে ধরে নিয়ে শিবিরে ফিরে এলেন। রসুল স. তখন নামাজে মশগুল ছিলেন। সাহাবীগণ ধৃত অনুসন্ধান করতে । সাহাবীগণের মনে হলো লোক দু'টো মিথ্যে কথা বলছে। তারা মনে করলেন, লোক দু'টো নিশ্য়ই আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত বাণিজ্য বাহিনীর লোক । আর বাণিজ্য বাহিনীটি নিশ্চয়ই নিকটে কোথাও অবস্থান করছে। এ কথা ভেবে তারা লোক দু'টোকে প্রহার করলেন। অধিক প্রহারের ভয়ে তারা বললো, আমরা আবু সুফিয়ানের লোক। ইত্যবসরে রসুল স.এর নামাজ শেষ হলো। তিনি স. এসে বললেন, লোক দু'টো প্রথমে সত্য কথাই বলেছে। তোমাদের প্রহারের ভয়ে এখন বলছে মিথ্যে কথা । তিনি স. স্বয়ং প্রশ্ন করলেন, বলো কুরায়েশদের সেনাবাহিনী এখন কোথায়? লোক দু'টো বললো, সামনের ওই বালিয়াড়িটির পিছনে । রসুল স. বললেন, কতজন এসেছে তারা? লোক দু'টো বললো, অনেক । কিন্তু ঠিক কতজন তা ত্বামরা বলতে পারবো না। রসুল স. বললেন, তাদের আহারের জন্য প্রতিদিন কয়টি উট জবেহ করা হয়। তারা বললো, একদিন জবেহ করা হয়েছিলো দশটি । আরেকদিন নয়টি । এ কথা শুনে রসুল স. অনুমান করতে পারলেন যে, মুশরিকদের সেনা সংখ্যা নয় শত থেকে এক হাজারের মধ্যেই হবে। তিনি স. পুনরায় জিজ্ঞেস করলেন, কুরায়েশ নেতাদের মধ্যে কে কে যুদ্ধে এসেছে? তারা বললো, উত্বা, শায়বা, আবুল বুখতারী বিন হিশাম, হাকিম বিন হাজ্জাম, নওফেল বিন খুয়াইলিদ, হারিস বিন আমর, তাইমিয়া বিন আদি, নজর বিন হারেস, রবীয়াতুল আসওয়াদ, আবু তাফলীরে মাধহারী/৩৯ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।