পরের আয়াতে (৮) বলা হয়েছে _-_ “এটা এজন্যে যে, তিনি সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না।' এ কথার অর্থ __ আল্লাহপাক চান সত্য তার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হোক । শুরু হোক জেহাদ । সে পবিত্র জেহাদে আল্লাহ্পাকের ফেরেশতারাও অংশগ্রহণ করবে। বিজয় হয়ে উঠবে অনিবার্য । কেউ কেউ বলেছেন, আগের আয়াতে উল্লেখিত “তার বাণী দ্বারা” (বিকালিমাতিহি) কথাটির অর্থ আল্লাহ্র প্রতিশ্রুতি অনুযায়ী । সেই প্রতিশ্রুতিটির মূল মর্ম এই -__ আল্লাহতায়ালা অচিরেই সত্যের নিশানবাহী বিশ্বাসীদেরকে আরব ভূমিতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। নিশ্চিহ্ন করে দিবেন অবিশ্বাস ও অবিশ্বাসীদেরকে ৷ এভাবে বিশ্বাসীদেরকে তিনি দান করবেন দুনিয়া ও আখেরাতের সামগ্রিক কল্যাণ । আর এভাবেই আল্লাহৃতায়ালা সত্যকে সত্যরূপে এবং মিথ্যাকে মিথ্যারূপে প্রতিভাসিত করে থাকেন -- যদিও এ রকম করা সীমালংঘনকারীদের মনঃপুত নয় । আগের আয়াতে বলা হয়েছে _- তিনি সত্য প্রত্যাখ্যানকারীদেরকে নির্মূল করেন । মুসলমানদের আড়ুষ্টতা ও অস্থিরতা দুর করার মানসেই এ রকম বলা হয়েছে । আর আলোচ্য আয়াতে বলা হয়েছে _- তিনি সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন৷ কথাটির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে রসুল স. ও তার অনুগামীদের প্রতি জেহাদের নির্দেশ। 'ওয়ালাও কারিহাল মুজরিমুন (যদিও অপরাধীগণ এ রকম পছন্দ করে না)। এখানে মুজরিমুন বা অপরাধীগণ অর্থ -_ মক্কার মুশরিকেরা ৷ অর্থাৎ বিশাল রণপ্রস্তুতি সত্তেও আল্লাহৃতায়ালা মুশরিক বাহিনীকে মুসলিম বাহিনীর মাধ্যমে পরাভূত করবেনই __ যদিও এই পরাভব তাদের মনপুতঃ নয়। বদর যুদ্ধের পুনরালোচনা হান্নান নামক টিলা অতিক্রম করে মুসলিম বাহিনী আরো অগ্রসর হলো । শিবির স্থাপন করলো বদর প্রান্তরের সন্নিকটে 1 রসুল স. মুশরিক বাহিনীর গতিবিধির সংবাদ জানার জন্য হজরত আবু বকরকে সঙ্গে নিয়ে একটি উটে আরোহণ করে একদিকে বেরিয়ে পড়লেন। পথ চলতে চলতে এক স্থানে সাক্ষাত পেলেন এক বৃদ্ধের। আত্মপরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করলেন, বলো, মোহাম্মদের বাহিনী এবং কুরায়েশ বাহিনী কোথায়? বৃদ্ধ বললো, আমি সংবাদ পেয়েছি, মোহাম্মদের বাহিনী অমুক দিন রওনা হয়েছে। যদি সংবাদটি সত্য হয়, তবে তার বাহিনী এখন অমুক স্থানে অবস্থান করছে। আর কুরায়েশরা অবস্থান করছে অমুক স্থানে। রসুল স. দেখলেন, বৃদ্ধের অনুমান যথার্থ । বৃদ্ধটি বললো, তোমরা কোথেকে আসছো? রসুল স. বললেন, “ইন্না মিনাল মাযি' (আমরা পানি তাফসীরে মাযহারী/৩৮ নু ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।