ইবনে আবী হাতেম এবং ইবনে মারদুবিয়ার বর্ণনায় রয়েছে, হজরত আবু আইযুব আনসারী বলেছেন, রসুল স. এর সঙ্গে আমরা দুই তিন দিন পথ চললাম। তারপর এক স্থানে থেমে রসুল স. আমাদেরকে বললেন, কুরায়েশদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তোমাদের অভিমত কি? সম্মুখযাত্রা না প্রত্যাবর্তন? আমি বললাম, অনর্থক আত্মপান সমীচীন নয় । তাই আমাদের আক্রমণকে বাণিজ্য বহর লুষ্ঠন পর্যন্ত সীমাবদ্ধ রাখাই উত্তম । যুদ্ধযাত্রার পক্ষে ছিলেন বিশ্বাসীদের আরেকটি দল। কারণ ইতোমধ্যে হজরত জিব্রাইলের মাধ্যমে রসুল স. এর নিকটে এই মর্মে প্রত্যাদেশ এসে পৌছেছিলো যে ___ হে বিশ্বাসীরা! আল্লাহ্ তোমাদের শক্রদের দু'টি দলের মধ্যে ষে কোনো একটি দলের উপর তোমাদেরকে বিজয়ী করবেন। আল্লাহপাক কর্তৃক প্রদত্ত এই অঙ্গীকারকে ভিত্তি করে সাহাবীগণের মধ্যে গড়ে উঠেছিলো পরস্পরবিরোধী দু'টি অভিমত। একদল চাইছিলেন, মদীনা অরক্ষিত রেখে বিপুল ঝুঁকি নিয়ে সুসঙ্জিত সেনাবাহিনীর সম্মুখীন হওয়া অপেক্ষা বাণিজ্য বাহিনীর প্রচুর সম্পদ অধিকার করাই উত্তম। আরেক দল চাইছিলেন, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে প্রভূত বিজয়। এ নিয়েই শুরু হয়েছিলো বিশ্বাসীদের দুই দলের বিতণ্তা। এর পরের আয়াতে (৬) __ বলা হয়েছে, “সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তার! তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়; মনে হচ্ছিলো তারা যেনো মৃত্যুর দিকে চালিত হচ্ছে এবং তারা যেনো তা প্রত্যক্ষ করছে।' এ কথার অর্থ __ হে আমার রসুল! দেখুন, আমার পক্ষ থেকে বিজয়ের অঙ্গীকার প্রদান করা সত্তেও বিশ্বাসীদের একটি দল পূর্ণরূপে নির্ভয় হতে পারছে না। কুরায়েশদের বিশাল সমর প্রস্ততি এবং নিজেদের অল্প সমরায়োজনের প্রতিই দৃষ্টি নিবদ্ধ রয়েছে তাদের । তাই তাদের মনে হচ্ছে, সশস্ত্র কুরায়েশদের বিরুদ্ধে যুদ্ধ করা আর মৃত্যুকে ডেকে আনা একই কথা। তাই তাদেরকে দেখে মনে হচ্ছে তাদেরকে যেনো চালনা করা হচ্ছে মৃত্যুর দিকে । আর তাদের চোখে যেনো কেবল মৃত্যুই দৃষ্টিগোচর হচ্ছে ইবনে জায়েদ বলেছেন, এখানে “মনে হচ্ছিলো তারা যেনো মৃত্যুর দিকে চালিত হচ্ছে, আর তারা যেনো তা প্রত্যক্ষ করছে' __ কথাটি বলা হয়েছে মুশরিকদের সম্পর্কে । অর্থাৎ তখন মুশরিকদেরকে দেখে মনে হচ্ছিলো এ রকম, দিকেই । আর এই যুদ্ধযাত্রায় মৃত্যুই যেনো সতত প্রত্যক্ষগোচর হচ্ছে তাদের । তাকসীয়ে যাযহারী/৩% : ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।